25 শে ফেব্রুয়ারি হয়ে গেল জনপ্রিয় অ্যাওয়ার্ড সেরেমনি ‘জি বাংলা সোনার সংসার 2021’। নাচে-গানে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে উঠেছিল জমজমাট। সারা বছর সেরা পুরস্কারটি পাওয়ার প্রত্যাশায় থাকা অভিনেতা-অভিনেত্রী ও কলাকূশলীদের হাতে এদিন উঠল সোনালি রঙের ট্রফি। এই বছর ‘জি বাংলা সোনার সংসার’-এর বিশেষ অতিথি ছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ (Prasenjit chatterjee), শুভশ্রী subhasree ganguly)-রাও।
চলতি বছরের সেরা ধারাবাহিক নির্বাচিত হল ‘করুণাময়ী রানী রাসমণি’। সেরা নায়িকার পুরস্কার পেলেন ‘রাসমণি’ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) । ‘সেরা জামাই’-এর পুরস্কার পেলেন ‘মথুর’ গৌরব চট্টোপাধ্যায় (Gaurav chatterjee) এবং সেরা সহ-অভিনেতা হলেন ‘গদাধর’ সৌরভ (sourav)। ‘প্রিয় শ্বশুর’,’ প্রিয় শাশুড়ি’, ‘প্রিয় স্বামী’,’ প্রিয় ননদ’, ‘সেরা অভিনেত্রী’,’ সেরা সহ-অভিনেত্রী’, ‘প্রিয় বৌমা’ সহ আটটি বিভাগে পুরস্কার জিতে নিলেন ‘যমুনা ঢাকি’ টিম। ‘প্রিয় দেওর’-এর পুরস্কার এল ‘করুণাময়ী রানী রাসমণি’-র ‘ভুপাল’-এর ঝুলিতে।
টিম ‘কৃষ্ণকলি’ এই বছর জিতে নিয়েছে দশটি পুরস্কার। ‘সেরা ছেলে’ ও ‘প্রিয় নায়ক’-এর পুরস্কার পেলেন ‘নিখিল’ নীল ভট্টাচার্য (Nil bhattacharya)। অপরদিকে নীলের সঙ্গে যুগ্মভাবে ‘প্রিয় নায়ক’ হলেন ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক ‘কর্ণ’ ক্রুশল আহুজা (krushal ahuja)। অপরদিকে ক্রুশল ও ‘রাধিকা’ স্বস্তিকা দত্ত (swastika dutta) এবং নীল ও ‘শ্যামা’ তিয়াসা রায় (Tiasa Roy) যুগ্মভাবে পেলেন ‘সেরা জুটি’-র পুরস্কার। এছাড়াও স্বস্তিকা পেলেন ‘সেরা বৌমা’ ও ‘জনপ্রিয়তা মুখ’-এর পুরস্কার। ‘সেরা সংসার’-এর পেল ‘কৃষ্ণকলি’। ‘জি ফাইভ’-এর ‘সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক’-এর পুরস্কার পেল ‘করুণাময়ী রানী রাসমণি’। একঝাঁক ‘সেরা নতুন সদস্য’-এর মধ্যে রয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি’-র ছোট্ট সারদাও। ‘প্রিয় মা’-এর পুরস্কার পেলেন টিম ‘ফিরকি’। টিম ‘কি করে বলবো তোমায়’ পেয়েছে মোট পাঁচটি পুরস্কার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…