৭১ বছর বয়সে এমন বোল্ড ফটোশুট করলেন Zeenat Aman, ছবি দেখলে চোখ বিশ্বাস করবে না

৭০ দশকের অন্যতম প্রথম সারির সুন্দরী অভিনেত্রী জিনাত আমান। একেবারে শুরুর সময় থেকেই সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী। একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। তবে মাঝে বেশ দীর্ঘসময় পর্দা থেকে দূরে থাকলেও, আবারো ধীরে ধীরে মিডিয়া ফ্রেন্ডলি হয়ে উঠছেন তিনি। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের বোল্ড ফটোশুটের ঝলকের সূত্র ধরেই চর্চায়।

খুব সম্প্রতি ইনস্টাগ্রামে পা রেখেছেন অভিনেত্রী। আর ইনস্টার পাতায় পা রাখতেই সকলের ঘুম উড়িয়েছেন তিনি। ৭১ বছর বয়সে পা দিয়েও সৌন্দর্যের দিক দিয়ে টেক্কা দিচ্ছেন একাধিক বলি ডিভাকে। দেখা দিচ্ছেন একাধিক রিয়্যালিটি শোয়ের মঞ্চেও। তবে এই মুহূর্তে নিজের বোল্ড ঝলক শেয়ার করে নিয়েই সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। তাক লাগিয়ে দিয়েছেন গোটা নেটদুনিয়াকে। ৭১ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখে হৃদস্পন্দন বেড়েছে তার ভক্তদের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তার দুই ধরনের লুক ভাইরাল হতে দেখা গিয়েছে। একটি ঝলকে সাদা শার্টে দেখা দিয়েছেন অভিনেত্রী। সাথে সোনালী বর্ডার দেওয়া গোল চশমা ও মানানসই গোল্ডেন জুয়েলারিও পরেছিলেন তিনি। এই ছবিতে সবথেকে বেশি নজর কেড়েছে তার ছবি লাগানো লকেট। বলাই বাহুল্য, এদিন অভিনেত্রীর দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না নেটজনতার একাংশ। অবশ্য সেই মুগ্ধতার ঝলক রয়েছে ভাইরাল হওয়া ঝলকের কমেন্টবক্সেই।

পাশাপাশি এই ঝলকে অভিনেত্রীকে সাদা টপের সাথে কালো ব্লেজারে দেখা গিয়েছিল। এখানেও মানানসই গোল্ডেন জুয়েলারির পাশাপাশি পরেছিলেন মানানসই চশমা। ঠোঁটে বজায় রেখেছিলেন সেই ভুবন ভোলানো হাসিও। এক্ষেত্রেও নিজের গলার ছবি লাগানো লকেটটিকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী। হাতে নিয়ে তুলেছেন ছবিও। নিঃসন্দেহে বলা চলে অভিনেত্রীর এই লকেট বেজায় পছন্দ হয়েছে তার ভক্তদেরও।

উল্লেখ্য, অভিনেত্রীর সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ফটোশুটের ঝলক একটি নামি জুয়েলারি সংস্থার প্রচারের খাতিরেই তোলা হয়েছিল। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। ‘মিসো ডিজাইনস্’এর সাথে কোলাবোরেশনেই নিজের প্রতিটি ঝলক নেটমাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। তার উল্লেখ অবশ্য রয়েছে ক্যাপশনেও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026