গত নবমীর রাতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গর্ভবতী স্ত্রী ও পুত্রসহ খুন হন স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল। তারপর এই হত্যাকাণ্ডে তদন্তে নেমেছে জেলা পুলিশ। পুলিশ এর সহায়তা করছিল সিআইডিও। জিয়াগঞ্জের খুনে তোলপাড় গোটা দেশ৷ রাজ্য রাজনীতিও উত্তপ্ত৷ বিরোধীরা প্রশ্ন তুলছেন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে৷ এই ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। এই ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
পুলিশের লাগাতার জেরায় ভেঙে পড়ে উত্পল খুনের কথা শেষমেশ স্বীকার করেছে৷ সূত্র থেকে জানা গিয়েছে, বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও তাঁদের নাবালক পুত্র অঙ্গন পালকে টাকা নিয়ে গন্ডগোলের জেরেই খুন করে উৎপল বেহেরা। এই উৎপল বেহারার বাড়ি সাগরদিঘিতে।
জানা গিয়েছে, নিহত ব্যক্তি আর্থিক অনটনে ভুগছিলেন। তিনি চেন মার্কেটিং ও বিমা সংস্থার সাথে যুক্ত ছিলেন। তবে তার পরিবার মারফত জানা গিয়েছে যে, তার সাথে রাজনীতির কোনো যোগ ছিল না। আবার পুলিশও জানিয়েছে , এই খুন ব্যাক্তিগত কারণে করা হয়েছে। এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই। কিন্তু বিরোধীরা থেমে নেই। তারা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…