আন্তর্জাতিক মহলে ভারতের স্পষ্ট বার্তা, কাশ্মীর সমস্যা তাদের অভ্যন্তরীন বিষয়। সংবিধান মেনেই পদক্ষেপ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো শক্তিধর দেশগুলি ভারতের পাশে দাঁড়িয়েছে। চিন দুই দেশকে সংযত থাকার কথা বলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে ইমরান খান কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন। ভারত ট্রাম্পের এই মন্তব্য খারিজ করে জানিয়ে দেয়, কাশ্মীর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনায় অনড় ভারত।
সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত কখনও চায় না। তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ভারতের পক্ষে কথা বলা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুধু নাৎসির সঙ্গে আর এস এসের তুলনা করেন নি, আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তার কথায়, কাশ্মীরে যা চলছে, তা কি দেখতে পাচ্ছে বিশ্ব? কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বারবার উস্কানিমূলক মন্তব্য করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…