কাশ্মীর নিয়ে বিস্ফরোক মন্তব্য ইমরান খানের! জেনে নিন কি বলেছেন?

স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন। রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইট করে মন্তব্য করেন, নাৎসি আদর্শে অনুপ্রেরণায় আর এস এস তার আধিপত্য চালাচ্ছে। আর এস এসের এই ভূমিকায় তিনি শঙ্কিত বলে জানিয়েছেন। ইমরান খানের বিস্ফোরক অভিযোগ, কাশ্মীরে গণহত্যা, কার্ফুর মতো ঘটনা ঘটছে, যার সঙ্গে নাৎসির কার্যকলাপের তুলনা করেন তিনি।কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাক সংসদে হুশিয়ারী দিয়ে জানান, কাশ্মীর বিষয়ে আন্তর্জাতিক মহলে অভিযোগ জানাবে তারা।

৬ দিন পরে কোনো ফল হয় নি।আন্তর্জাতিক মহলে ভারতের স্পষ্ট বার্তা, কাশ্মীর সমস্যা তাদের অভ‍্যন্তরীন বিষয়। সংবিধান মেনেই পদক্ষেপ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো শক্তিধর দেশগুলি ভারতের পাশে দাঁড়িয়েছে। চিন দুই দেশকে সংযত থাকার কথা বলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে ইমরান খান কাশ্মীর ইস‍্যুতে হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন। ভারত ট্রাম্পের এই মন্তব্য খারিজ করে জানিয়ে দেয়, কাশ্মীর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনায় অনড় ভারত।

সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত কখনও চায় না। তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ভারতের পক্ষে কথা বলা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুধু নাৎসির সঙ্গে আর এস এসের তুলনা করেন নি, আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।তার কথায়, কাশ্মীরে যা চলছে, তা কি দেখতে পাচ্ছে বিশ্ব?কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বারবার উস্কানিমূলক মন্তব্য করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026