অরুণ জেটলির শারীরিক অবস্থার অবনতি, জেনে নিন কেমন আছেন এখন?

অরূপ মাহাত: অত্যন্ত সংকটজনক অবস্থায় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থা। এইমস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাক্তন অর্থমন্ত্রীকে বর্তমানে ইসিএমও-তে রাখা হয়েছে। ফুসফুসের সমস্যা নিয়ে দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে সেই সমস্যা তীব্র হতে শুরু করলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ফলে রবিবার তাঁকে ইসিএমও বিভাগে স্থানান্তরিত করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে বিকেলের মধ্যে হাসপাতালে ছুটে আসেন দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ মূখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। এরপর একে একে অরুণ জেটলিকে দেখতে আসেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বহুজন সমাজবাদী পার্টি নেত্রী মায়াবতী প্রমুখ। রাতে প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখতে এইমসে আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে আসতে পারেন বলে খবর।

গত ৯ আগস্ট শ্বাস প্রশ্বাসের অসুবিধা নিয়ে এইমসে ভর্তি হন প্রাক্তন অর্থমন্ত্রী। তবে মে মাস থেকেই ফুসফুসের সমস্যায় চিকিৎসাধীন ছিলেন তিনি। যে কারণে এবারের সাধারণ নির্বাচন থেকেও নিজেকে সরিয়ে নেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026