বার্সা ছেড়ে বায়ার্নের পথে কুটিনহো!

সুরজিৎ দাস: ক্যাম্প ন্যু ছেড়ে বায়ার্নের পথে বার্সেলোনা তারকা ফুটবলার ফিলিপে কুটিনহো। ব্রাজিলের এই তারকা ফুটবলার কে বায়ার্নে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এফ সি বার্সেলোনা আপাতত ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন ফিলিপে কুটিনহো। এই মরশুমের শুরু থেকেই প্রাথমিক দলে কুটিনহোকে রাখেননি বার্সেলোনা ম্যানেজমেন্ট যার প্রকৃত কারণ হিসেবে বলা হচ্ছে গত মরশুমে ফিলিপে কুটিনহোর অফ ফর্ম তাই এই মরশুমে তাকে একেবারে বিক্রি না করে দিয়ে এক বছরের জন্য লোনে অন্য ক্লাব এ পাঠানোর কথা ভাবছিল বার্সেলোনা। তবে ফিলিপে কুটিনহো পরিবর্তে কাকে আনবে বার্সেলোনা সে বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু বলা না গেলেও নেইমারের জন্য ছাপাতে পারে তারা। অপরদিকে ফ্রাঙ্ক রিবেরি, আর্জেন রবিনের পরবর্তী জামানায় বায়ার্নের বাঁদিকর আক্রমণ ভাগ কার্যত শেষ হয়ে গেছিলো তাই সেই জায়গায় ফিলিপে কুটিনহো যোগ দিলে বাঁদিকের আক্রমণ আরও ভালো হবে বলে ধারণা করছে ফুটবলমহল। বার্সেলোনা তরফ থেকে জানানো হয়েছে এক বছর পর যদি কুটিনহোকে বায়ার্ন রাখতে চায় তবে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তারা কুটিনহোকে কিনতে পারবে। চলতি মৌসুমের শুরু থেকেই বায়ার্নের জার্সিতে দেখা যেতে পারে ফিলিপে কুটিনহো কে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026