দুর্নীতির অভিযোগ কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালে! জেনে নিন কি এমন কাজ করেছে?

রাজীব ঘোষ: কলকাতার সরকারি হাসপাতালে বিভিন্ন সময় চিকিৎসা পরিষেবা নিয়ে নানা ধরনের অভিযোগ ওঠে।সঠিক সময়ে রাজ‍্যের বিভিন্ন জায়গা থেকে আসা অসুস্থ মানুষেরা কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, এই অভিযোগ একাধিক বার শোনা গিয়েছে।এবার এস এস কে এম হাসপাতালে মানুষের জন্য পরিশ্রুত জল পরিষেবায় দুর্নীতির অভিযোগ উঠেছে।রোগীর আত্মীয় স্বজনদের জন্য কলকাতার এই সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়াটার এটিএমের ব‍্যবস্হা করা হয়েছে।সেখানে তারা এক লিটার জল পেতে গেলে দুই টাকা খরচ করতে হবে।

নিয়মানুযায়ী এই ওয়াটার এটিএম প্রতিদিন দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকবে।বাকি ২৩ ঘন্টা এই ওয়াটার এটিএম থেকে সমস্ত মানুষ পরিশ্রুত জল নিতে পারবেন।কিন্তু দেখা যাচ্ছে কখনও ১৫ মিনিট, কখনও ৩০ মিনিট এই ওয়াটার এটিএম ঠিক থাকছে।বাকি সময় বন্ধ হয়ে যাচ্ছে।ফলে রোগীর পরিবারের মানুষেরা বাধ্য হয়ে হাসপাতালের পাশের দোকান, কিয়স্ক থেকে বেশি দাম দিয়ে জল কিনছেন।অভিযোগ, ওয়াটার এটিএমের দায়িত্বে থাকা কর্মীরা বাইরের দোকানগুলোর সঙ্গে যোগসাজশে প্রায় সময় বন্ধ করে দিচ্ছেন।

যাতে মানুষ বাধ‍্য হয়ে বাইরের দোকান, কিয়স্ক থেকে জল কেনেন।অন‍্যায় ভাবে এই কাজ করছেন ওয়াটার এটিএমের কর্মীরা।এই ব‍্যাপারে এস এস কে এম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরেও কোনো ব‍্যবস্হা গ্রহণ করা হয় নি।ফলে দূরদূরান্ত থেকে আসা মানুষেরা অনেক বেশি দাম দিয়ে পরিশ্রুত জল কিনতে বাধ্য হচ্ছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026