আগামীকাল মাসের চতুর্থ সোমবার, তবে কি বিল আসতে চলেছে ধর্মান্তকরণ রোধে?

অরূপ মাহাত: চলতি বছরের শ্রাবণ মাসে একের পর চমক দিয়েছে ভারত সরকার। প্রতি ক্ষেত্রেই বেছে নিয়েছে সপ্তাহের প্রথম দিনটিকে। মাসের প্রথম সোমবার থেকেই প্রতি সপ্তাহের প্রথম দিন সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সামনে এনেছে কেন্দ্র। আবার মহাদেবের ভক্তরা এই শ্রাবণ মাসের সোমবারকেই বেছে নেন বাবার মাথায় জল ঢালার জন্য। এই নিয়ে স্যোশাল মিডিয়ায় ঘুরছে মজাদার মিম। কেউ কেউ সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণার নিচে লিখে দিচ্ছেন ‘ব্যোম ভোলে’ বা ‘জয় শিব শম্ভু’ ইত্যাদি।

শুধু স্যোশাল মিডিয়ায় নয় আগ্রহ বাড়ছে সব মহলেই। প্রথমে চন্দ্রাভিযানের উৎক্ষেপণ, দ্বিতীয় তিন তালাক বন্ধে বিল এবং তৃতীয় সংশোধিত কাশ্মীর সংরক্ষণ বিল, তিন সোমবার জুড়ে কেন্দ্রের সাহসী পদক্ষেপের পর প্রত্যাশা বাড়ছে। এবার তাহলে কী? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার ধর্মান্তকরণ রোধে বিল নিয়ে আসতে পারে মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রীসভা। সেই জল্পনাকে উস্কে দিচ্ছে কয়েকটি বক্তব্য। অখিল ভারতীয় সন্ত সমিতির কর্তা স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী বলেন, ‘‘আমরা চাই ধর্মান্তকরণ রোধে সরকার দ্রুত আইন করুক। হিন্দু সমাজের স্বার্থেই তা প্রয়োজন।’’

বিজেপি নেতাদের দাবি বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেশ জুড়ে যেভাবে ধর্মান্তকরণ চলছে তা আটকানো প্রয়োজন। আদিবাসী এলাকায় যার প্রভাব সবচেয়ে বেশি। মূলত হিন্দুদের ধর্মান্তর রোখা ও ‘লাভ জেহাদ’-এর মতো ঘটনা আটকাতেই ওই বিল আনতে চাওয়া হচ্ছে। যা সঙ্ঘ পরিবারের দীর্ঘদিনের দাবি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026