পরীক্ষার প্রশ্নে জয় শ্রী রাম, কাটমানি! কি উত্তর দেবে ছাত্র-ছাত্রীরা!

বিজেপির জয় শ্রীরাম ধ্বনি এবং তৃণমূলের কাটমানি নিয়ে উত্তপ্ত গোটা দেশ। এবার ঘটলো আরও এক চাঞ্চল্যকর ঘটনা, মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রশ্ন পত্রে ‘জয় শ্রীরাম’ ও ‘কাটমানি’ নিয়ে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে, হুগলির পোলবা-দাদপুর ব্লকের আকনা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। গত সোমবার ছিল বাংলা পরীক্ষা। সেই প্রশ্নপত্রে দুটি প্রতিবেদন রচনা করার কথা বলা হয়।

১) জয় শ্রীরাম ধ্বনি সমাজ জীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এ প্রসঙ্গে সংবাদপত্রে একটি প্রতিবেদন।

২) দুর্নীতি দমনে কাটমানি বন্ধ ও ফেরৎ পশ্চিমবঙ্গ সরকারের একটি সাহসী পদক্ষেপ এ বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন।

বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের নজরে আসতেই ছাত্রদের উদ্দেশ্যে বলা হয়েছে, ওই প্রশ্ন দুটির কোন উত্তর লিখতে হবে না। সবাই কে গড়ে নম্বর দেওয়া হবে। ওই প্রশ্ন পত্রটি যে শিক্ষক তৈরি করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। প্রশ্ন পত্রে এমন প্রশ্ন দেখে শোরগোল শুরু হয়েছে গোটা রাজ্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026