সুরজিৎ দাস : ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু টা জয় দিয়েই করলো চ্যাম্পিয়নস লিগ জয়ী দল লিভারপুল। গতবছর অল্পের জন্য ইপিএল খেতাব হারায় ক্লপের ছেলে রা তাই এবার শুরু থেকেই খেতাব জয়ের লক্ষে ঝাঁপিয়ে পড়লো লিভারপুল। এদিন আনফিল্ডে লিভারপুলের মুখোমুখি হয়েছিলো নবাগত ক্লাব নরিচ সিটি। খেলার শুরু থেকেই প্রাধান্য বেশি ছিলো লিভারপুলের শুরুতেই নরিচ অধিনায়কের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল এরপর শুধুই লাল ঝড়। দ্বিতীয় গোলটি আসে মহম্মদ সালাহার পা থেকে ফিরমিনহোর পাস থেকে বল জালে জড়ান সালাহ।
এরপর ভ্যান ডাইকের গোলে ব্যবধান বারে সালাহের সেন্টার থেকে বলে মাথা ছুইয়ে ৩-০ করে দেন ডাচ ফুটবলার। বিরতির আগেই ৪-০ করে দেন বেলজিয়ান ফুটবলার অরিগি। দ্বিতীয়ার্ধ এ আরোও গোলের সুযোগ খুলে খেলেও নরিচের গোলরক্ষক এর একক প্রয়াসে আর ব্যবধান বাড়াতে পারে নি লিভারপুল খেলার একদম অন্তিম লগ্নে নরিচের হয়ে গোল করেন তেমু পুক্কি। সব মিলিয়ে ইপিএল এর শুরু টা ভালোই করলো ক্লপের ছেলেরা এর সাথে সাথে আনফিল্ডে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখলো লিভারপুল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…