রাজীব ঘোষ : ২০১৬ সালের পর রাজ্যে ফের সিপিএম, কংগ্রেসের জোট তৈরী হয়েছে।রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে কিছুদিন পরেই উপনির্বাচন হতে চলেছে।এই তিনটি কেন্দ্র হলো করিমপুর, খড়্গপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা।সূত্রের খবর, এই তিনটি কেন্দ্রে সিপিএম ও কংগ্রেস ইতিমধ্যে আসন ভাগাভাগি করে নিয়েছে।নদীয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে সিপিএম, অন্যদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ও খড়্গপুর বিধানসভায় প্রার্থী দেবে কংগ্রেস।
রাজ্যে এই বাম-কংগ্রেসের জোটকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ।তিনি বলেন, সিপিএম, কংগ্রেস তাদের এই জোটে তৃণমূলকেও রাখুক। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এরাজ্যে ৪২ শতাংশ ভোট পেয়েছে।আগামী দিনে সেটা বেড়ে ৫০ শতাংশ হবে বলে দাবি করেন দিলীপ ঘোষ।রাজ্য বিজেপি সভাপতি অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের হেনস্থা করা হচ্ছে।তাদের উপর অত্যাচার করা হচ্ছে।
তবে বিজেপি কর্মীরা রাজনৈতিক ভাবেই তার মোকাবিলা করবেন।তিনি আরো বলেন, এই ধরনের জোটে বিজেপির কিছু যায় আসে না।সিপিএম, কংগ্রেস এবার তাদের জোটের মধ্যে তৃণমূল কংগ্রেসকেও রাখুক।তবুও তারা জয়লাভ করতে পারবে না।আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করবে বলে জানান বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…