জীবনযাপন

আপনার কোন কোন ভুলের কারণে স্ট্রোক হতে পারে?

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : বর্তমান যুগে বেশীর ভাগ মানুষই এখন অনিয়মের মধ্যে দিয়ে চলছে। ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ছে। এখন বেশিরভাগ মানুষই স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। শুধু বয়স্করাই নয় যুবক-যুবতীরাও স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। বিশ্বে ১০০ জনের মধ্যে ১০ জনের মৃত্যু ঘটছে স্ট্রোকের কারণে।

গত দু বছরে শুধু ভারতেই নয় এশিয়ার নানা দেশেও স্ট্রোকের কারণে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই স্ট্রোকের জন্য বিশেষ কিছু কারণ কে গবেষকরা চিহ্নিত করেছেন–

১) এই স্ট্রোকের কারণে শুধুই যে মানুষ মারা যায় তাই নয়। কখনো কখনো এই স্ট্রোক মানুষকে পঙ্গুও করে দিতে পারে। তার জন্য আমাদের অনিয়মিত জীবনযাপনকে পরিবর্তন করতে হবে এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

২) স্ট্রোক এর মূল কারণটি হলো মস্তিষ্কে অক্সিজেনের অভাব। আমাদের মস্তিষ্কে কিছু রক্ত বহনকারী ধমনী রয়েছে। কোনো কারনে যখন অক্সিজেনযুক্ত রক্ত ধমনীর পথ দিয়ে যেতে পারে না তখনই মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটে। এর ফলে শরীর বিকল হয়ে যায় এবং আমরা স্ট্রোকে আক্রান্ত হই।

৩) আধুনিক সমাজ যন্ত্রের ওপর নির্ভরশীল। এর ফলে আমাদের কাজ করার প্রবণতা কমে গেছে, এবং শরীরে নানা জটিলতা দেখা দিচ্ছে। যেমন রক্তচাপ বৃদ্ধি ,শরীরে নানা জায়গায় মেদ জমতে থাকা ইত্যাদি। শরীরের ওজন যত বেশি হবে স্ট্রোক হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। ফলে নিয়মিত আমাদের শরীর চর্চা করতে হবে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

৪) আমাদের শরীর ৭০ শতাংশ জল দিয়ে তৈরি। যখনই শরীরে জলের ঘাটতি দেখা দেয় তখনই শরীরে নানা সমস্যার সৃষ্টি হয়। সুতরাং আমাদের পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে।

৫) আমাদের দেশ গ্রীষ্মপ্রধান দেশ। আমাদের দেশে বেশির ভাগই গরমকাল থাকে। ফলে রোদে বেড়ানোর দরকার পরলে সঙ্গে ছাতা, সানগ্লাস ও খাবার জলের বোতল অবশ্যই রাখতে হবে।

উল্লিখিত জিনিসগুলি মেনে চলতে পারলে স্ট্রোক এড়ানো যাবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026