Categories: ইভেন্ট

আপনি কি জানেন? প্রধানমন্ত্রী কেন প্রতিবছর লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন করেন, জানুন সেই অজানা ঘটনা!

স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫ আগস্ট তারিখটি ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ১৯৪৭ সালের ১৫ আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।

এই দিনই ভারতবর্ষ পরাধীন ভারতের গণ্ডি পেরিয়ে স্বাধীন ভারত হিসেবে আত্মপ্রকাশ করেছিল গোটা বিশ্বের কাছে। তাই ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস এই দিনটি প্রতিটি ভারতীয় এর কাছে গর্বের দিন। তখন থেকে এখনও অবদি প্রতি বছর ঐতিহাসিক লালকেল্লায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠানটি জাতীয় নিউজ চ্যানেল থেকে শুরু করে দেশের প্রায় সমস্ত চ্যানেল এর মাধ্যমে সারাদেশে সম্প্রচারিত হয়। দেশের প্রায় সমস্ত জায়গায় এই দিনটি বড় করে উদযাপন করা হয়। তখন থেকে দেশের সমস্ত রাজ্যে পতাকা উত্তোলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়।

প্রতিটি শহরেই প্রায় সমস্ত রাজনৈতিক নেতারা নিজ নিজ কেন্দ্রে পতাকা উত্তোলন করে থাকেন। এছাড়া বাদ যায়না বেসরকারি সংস্থাগুলো। তারাও তাদের নিজেদের মতো করে এই দিনটি উদযাপন করে থাকেন। স্কুল-কলজে যথেষ্ট বড় করেই প্রতি বছর এই দিনটি পালন করা হয়। পতাকা উত্তোলন থেকে শুরু করে এই দিনটিকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026