স্বাধীনতা দিবস! একটা দেশের সবচেয়ে বড় উৎযাপনের মধ্যে একটি। আর সেটা যদি ভারতের মতো বৃহত্তম গনতান্ত্রিক দেশ হয় তাহলে তো কিছু বলার অপেক্ষাই রাখে না। স্বাধীনতা দিবস গোটা ভারতে কমবেশি সকল জায়গায় খুব বড়ো ভাবেই উৎযাপন করা হয়। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। কিন্তু অনেকেই জানেনা ১৯৪৭ সালের ১৫ ই আগস্টের আগেও আমাদের দেশে স্বাধীনতা দিবস পালন করা হতো।
১৯২৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে প্রথমবার “ভারতের স্বাধীনতার ঘোষণাপত্র” গৃহীত হয়। এবং ২৬ জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। এই স্বাধীনতার দিবসের মূল উদ্দেশ্য ছিলো ভারতীয় নাগরিকদের মধ্যে একটি জাতীয়তাবাদী অনুভূতি জাগরিত করে তোলা এবং এর সঙ্গে ব্রিটিশ সরকারকে স্বাধীনতা অনুমোদনে বাধ্য করা। সেই সময় কংগ্ৰেসের বৈঠকের মধ্যে স্বাধীনতা দিবসের স্থায়িত্ব নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়, যতদিন না ব্রিটিশরা ভারতকে সম্পূর্নভাবে স্বাধীন দেশ ঘোষনা করে, ঠিক ততদিন পর্যন্ত ২৬ শে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস পালন করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…