অরূপ মাহাত: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা চালালো পাকিস্তান। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে শনিবার সকালে গুলি বর্ষণ শুরু করে পাক রেঞ্জার্সরা। ভারতীয় সেনাবাহিনীর দাবি বিনা প্ররোচনাতেই গুলি চালিয়েছে পাকিস্তান। সকাল সাড়ে ছটা থেকে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ছোট অস্ত্র ও মর্টার নিক্ষেপ করে পাক সেনা। ভারতও পাল্টা জবাব দেয়। দু পক্ষের গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ।
ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে শুক্রবারও থমথমে ছিল কাশ্মীর উপত্যকা। রাত্রি থেকেই উত্তেজনা বাড়ে। শুক্রবার সকালে ভারতীয় সেনার গুলিতে মারা যায় এক পাক রেঞ্জার্স। এই নিয়ে মোট চার জন পাক সেনার মৃত্যু হল সীমান্তে। পাক সরকার খবরের সত্যতা স্বীকার করেছে।
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রয়েছে উপত্যকা। উত্তেজনা বাড়িয়েছে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি সংগঠনগুলির সক্রিয়তা। এরই প্রেক্ষিতে সেনাবাহিনীকে খোলা হাতে পরিস্থিতির মোকাবিলা করার নির্দেশ দিয়েছে নিউ দিল্লি। তারপর থেকেই যোগ্য জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরকে উত্তপ্ত করার লক্ষ্যে সীমান্তের ওপারে জঙ্গি তৎপরতা বাড়লে শুক্রবারই কাশ্মীরে নিয়োজিত সমস্ত সেনা ফোর্সের উচ্চপদস্থ কর্তাদের সতর্ক করা হয়।
সূত্রের খবর, সোমবার থেকে স্বাভাবিক ছন্দ ফিরতে চলেছে উপত্যকা। তুলে নেওয়া হতে পারে কার্ফু। এমন সময়ে পুনরায় যাতে জঙ্গি কার্যকলাপ শুরু না হয় সে বিষয়ে সতর্ক রয়েছে ভারতীয় সেনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…