Categories: দেশনিউজ

জানেন কি মুসলিম ধর্ম নিয়ে কি করতে চলেছে মোদী সরকার?

মোদী সরকারের উপর বড় হামলা সিপিএমের। পার্টির ওয়েবসাইটে মোদী সরকারের বিরুদ্ধ্যে সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের উপর অত্যাচারের অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে পরিষ্কার জানানো হয়েছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বপ্ন পূরণ করতেই জম্মু ও কাশ্মীরে আর্টিকেল ৩৭০ বাতিল করেছে মোদী সরকার। প্রতিবেদনে আরও লেখা হয়েছে, এক সময়কার সংঘ সুপ্রিম এমএস গোলওয়ালকরের ধারণায় দেশ চলছে। এটি মোদীর ‘নিউ ইন্ডিয়া’ এবং মোদী সরকার ভারতে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার পথেই চলছে, দাবি করছে ওই প্রতিবেদনের। বিজেপি, সঙ্ঘ পরিবার নির্বিচারে মুসলমানদের ওপর আক্রমণ চালাচ্ছে। বন্দেমাতরম, জয় শ্রী রাম না বললে মারধর করা হচ্ছে, গো-মাংস ভক্ষণের খবর পেলে তারা খুনও করতে পারে।

এই প্রতিবেদনে আরও লেখা আছে যে মোদী সরকার ফিরে এসেই গণতন্ত্রের কন্ঠরোধ করা শুরু করেছে। বিভিন্ন রাজ্যে টাকা দিয়ে বিধায়ক কিনে তারা সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে, উদাহরণ – কর্ণাটক। ভারতের কর্পোরেট সংস্থাগুলি মোদী সরকারকে ফিরিয়ে আনতে লক্ষ কোটি টাকা খরচ করেছে, বলছে সেই প্রতিবেদন।

ভারতে মুসলমান সংখ্যাধিক্য কোনও রাজ্য রাখতে চায় না এই সরকার, এটাই তাদের মূল উদ্দেশ্য। সেই কারণেই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে।মুসলমানদের বিরুদ্ধে সঙ্ঘ পরিচালিত বিজেপি সরকার অসমেও ষড়যন্ত্র করেছে। সেখানকার কিছু মানুষকে ‘অনুপ্রবেশকারী’ বলা হচ্ছে। তারা মুসলমান। এইখানেই থামেনি কমিউনিস্ট আক্রমণ। সিপিএমের ওয়েবসাইটে সাফ জানানো হয়েছে, মোদীর আমলে সারা দেশে মুসলমানরা আতঙ্কিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026