একুশের লক্ষ্যে এবার ঠিক কি কি নতুন সিদ্ধান্ত নিচ্ছে মমতা? জেনেনিন এক নজরে!

রাজীব ঘোষ: লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট খারাপ ফল হয়েছে।রাজ‍্য জুড়ে বিজেপির উত্থান হয়েছে। বিশেষ করে জঙ্গলমহলের সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে। রাজ‍্যের অন‍্যান‍্য জায়গার তুলনায় জঙ্গলমহল সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিপর্যয় হয়েছে। এবার আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের সুযোগ করে দিতে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিশেষত জঙ্গলমহলের চারটি জেলায় কারিগরি প্রশিক্ষণ নেওয়ার জন্য যে ন‍্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়, সেই নিয়ম তুলে দেওয়া হচ্ছে।

কারিগরি প্রশিক্ষণ নেওয়ার জন্য ন‍্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হতো। এখন থেকে আর কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা থাকলো না। পুরুলিয়া, বাকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চারটি জেলার আইটিআই গুলিতে এখন থেকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে রাজ‍্য সরকার। জঙ্গলমহলে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকায় অনেকেই ন‍্যূনতম যোগ‍্যতা পর্যন্ত যেতে পারেন না। তাই এই সিদ্ধান্ত বলে রাজ‍্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবারের নির্বাচনে আদিবাসী অধ‍্যুষিত এলাকায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। বিজেপি এই সব এলাকায় তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছে। তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের অবস্থা চাঙ্গা করতে বিভিন্ন ধরনের নতুন সিদ্ধান্ত গ্রহণ করে চলেছেন।

রাজনৈতিক মহলের মতে, যেহেতু জঙ্গলমহলের সব এলাকায় পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের অনেকটাই খারাপ ফল হয়েছিল। কিন্তু তারপর লোকসভা নির্বাচনে আদিবাসী অধ‍্যুষিত এলাকায় তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভার লক্ষ্যে নতুন ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026