সুরজিৎ দাস : ৩৭০ ধারা কে কার্যত বাতিল করে কাশ্মীর কে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বণ্টন করে তা সম্পূর্ণরূপে ভারতে অন্তর্ভুক্তির ঘোষণার ২৪ ঘন্টা যেতে না যেতেই সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ এ জড়ালেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার শাহীদ আফ্রিদি ও ভারতের গৌতম গম্ভীর।
এদিন আফ্রিদি প্রথম ট্যুইট করেন যেখানে তিনি উল্লেখ করেন ‘কাশ্মীর কেবলমাত্র ভারতের সম্পত্তি না তাই কাশ্মীর বণ্টন করতে গেলে সেখানকার জনগণ এর মতামত নেওয়া প্রয়োজন তাদের মনোবাসনা ও জানা দরকার তারা কি চায়।’ এবং তিনি আরোও বলেন এই বিষয়ে জাতিপুঞ্জ কার্যত নিরব তাদের ভূমিকা ঠিক কোথায়? তিনি এই বিষয়ে মার্কিন হস্তক্ষেপও দাবি করেন।
এই ট্যুইটের রেষ কাটতে না কাটতেই গম্ভীরের পালটা ট্যুইট গম্ভীর লিখেছেন ‘কাশ্মীর কে নিয়ে যতো অশান্তি সমস্তই ঘটে পাক অধিকৃত কাশ্মীরে, এবং তিনি এরপর বলেন অতো ভেবো না ছেলে সব কিছু ঠিক করে দেবো।’ এই ট্যুইট প্রকাশ্যে আসতেই নেটিজেন দের দ্বারা তা কার্যত ভাইরাল রূপ ধারণ করে। মাঠের ২২ গজে গম্ভীর-আফ্রিদির বাকযুদ্ধ এর সাক্ষী গোটা ক্রিকেট জগৎ কিন্তু এবার কাশ্মীর ইস্যু কে কেন্দ্র করে এই ধরনের বাকযুদ্ধ আগে দেখেন নি কেউই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…