সুরজিৎ দাস : কলকাতা লিগে আজ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ আজ দুপুর ৩ টে থেকে খেলা ইস্টবেঙ্গল মাঠে।এই ম্যাচ নিয়ে আলেহান্দ্রো কি পরিকল্পনা করছেন তা বোঝা দুষ্কর। ম্যাচে ২৪ ঘন্টা আগে আলেহান্দ্রো জানতে পারেন এদিন মাঠে নামতে পারবেনা বোরহা ও কাশিম সঠিক সময় রেজিস্ট্রেশন না হওয়ায় তারা খেলতে পারবেনা অপরদিকে কোলাডোকেও চোটের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে সব মিলিয়ে বেজায় চটেছেন কোচ আলেহান্দ্রো।
দলে বিদেশি বলতে শুধু মার্তি ক্রস্পি পাস্কাল গত ম্যাচেই যার অভিষেক হয়েছে অপরদিকে জর্জে রয়েছে তিন বিদেশি যার মিধ্যে ইচে ও মরগ্যান অন্যতম তবে প্রতিপক্ষ কে গুরুত্ব দিচ্ছেন কোচ। জল কাদার ময়দানে বড়ো চেহারার ক্রেস্পি কতোটা সচ্ছল সেই প্রশ্নে ক্রেস্পি নিজেই বললেন তার কোনো সমস্যা হবে না আগেরদিনও হয় নি, বর্ষা তে বৃষ্টি হবে কাদা জমবে এটাই স্বাভাবিক তিনি মাঠে তার সেরা টা দিতে প্রস্তুত। আজ ইস্টবেঙ্গল আক্রমণ ভাগ সামলাতে দেখা যাবে ব্রেন্ডান, পিন্টু, বিদ্যাসাগর, বৈথাং দের জর্জ ডিফেন্সে ইচের মতো মন্থর ডিফেন্ডার থাকার দরুন ইস্টবেঙ্গল এর তরুন গতিশীল ব্রিগেড কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেতে পারে।
গত ম্যাচে গোলের মধ্যে ছিলেন পিন্টু, বৈথাং ও বিদ্যাসাগর অপরদিকে ব্রান্ডন ও গোলে সহায়তা করেছেন তাই ইস্টবেঙ্গল কিছু হলেও এগিয়ে থেকে শুরু করবে এটা ধরে নেওয়াই যায়। কিন্তু গত দুটো ডুরান্ডের ম্যাচে বিদেশি হীন ক্লাবের মুখোমুখি হয়েছিলো ইস্টবেঙ্গল এই প্রথম তারা বিদেশি সমৃদ্ধ ক্লাবের বিরুদ্ধে নামবে তাই ধরে নেওয়াই যায় এটাই তাদের এখনো অব্ধি মরশুমের সব থেকে কঠিন ম্যাচ হতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…