বাড়িতে প্রতিদিনের ব্যবহার্য জিনিস গুলোর একটা হচ্ছে ঝাড়ু। প্রতিদিনের ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ুর বিকল্প নেই। শাস্ত্রে বলা আছে যে, ঝাড়ুর সাহায্যে অলক্ষ্মী বিদায় করা হয়, অর্থাৎ ঝাড়ুতে ঝাঁট দেওয়ার সাথে সাথে যে ধুলো ময়লা পরিষ্কার করা হয় তার মাধ্যমেই অলক্ষ্মী বিদায় করা হয় বাড়ি থেকে। আর যতক্ষণ এই অলক্ষ্মী না বিদায় হচ্ছে, ততক্ষণ মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করার সুযোগ পায় না। আর লক্ষ্মী দেবীকে ঘরে বেঁধে রাখতে কে না চায়। তাই বাঙালি বাড়িতে ঝাড়ুর গুরুত্ব অপরিসীম।
কথায় আছে মা লক্ষ্মী খুবই চঞ্চল। আর মা লক্ষ্মী চঞ্চল হলে আর্থিক সংকট দেখা দেয় এবং হাজার পরিশ্রমেও কোনো ফল পাওয়া যায় না। উলটে অভাব অনটন বেড়ে যায়। তাই বাস্তুশাস্ত্র মতে ঝাড়ুতে একটি সাদা রঙের সুতো বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়। বাস্তুশাস্ত্র মতে হাতলে সাদা সুতো বাঁধা ঝাড়ুতে ধুলো ঝাঁট দিলে মা লক্ষ্মী কখনোই বিমুখ হন না। তাই রবি শনি ও মঙ্গলবারে ঝাড়ু কিনে তাঁর হাতলে সাদা সুতো বেঁধে দিলেই সংসার থেকে মা লক্ষ্মী আর কখনোই বিমুখ হবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…