নিজস্ব সংবাদদাতা: কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাক চাপান-উতোর চরমে পৌঁছেছে। পাকিস্তান ভারতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছে। এমতাবস্থায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করে ভগবানের কাছে প্রার্থনা জানালেন পাকিস্তানের মতো প্রতিবেশী যেন কারো না জোটে।
কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা তুলে নেওয়ার পর থেকে লাগাতার বিরোধিতা করে আসছে পাকিস্তান। ভারতীয় দূতাবাস থেকে হাই কমিশনারকে ফেরত পাঠানো, দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বন্ধ, সীমান্তে নজরদারি বাড়ানো, আকাশপথ আংশিকভাবে বন্ধ করার পর এবার সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত নেয় পাক প্রশাসন। ইতিমধ্যে পাকিস্তানের সমস্ত সিনেমা হলে ভারতের সিনেমা সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে।
এরপরই ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ নিয়ে ট্যুইট করেন। রাজনাথ সিং বলেন, ‘সবচেয়ে বেশি আশঙ্কা তো আমাদের প্রতিবেশীকে নিয়ে, আপনি চাইলেই আপনার বন্ধু বদলে ফেলতে পারেন কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না। ভগবানের কাছে প্রার্থনা করি এমন প্রতিবেশী যেন কারো না জোটে।’ সরাসরি নাম উল্লেখ না করলেও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর নিশানায় যে পাকিস্তান তা বুঝতে অসুবিধা হয়নি আন্তর্জাতিক মহলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…