এবার মমতার দ্বারস্থ হলেন কেন্দ্রীয় সংস্থার কর্মীরা, কারন জেনে নিন!

তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ‍্যমন্ত্রী এম করুনানিধির মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই গিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি যখন সেখান থেকে ফিরছিলেন, তখন দমদম বিমানবন্দরে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার কর্মীরা  তার সঙ্গে দেখা করেন।মমতার সঙ্গে তারা তাদের সমস্যার কথা বলেন।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির বেসরকারিকরণ করতে চাইছে। সেই কারণে তাদের চাকরি যাওয়ার আশঙ্কায় এয়ার ইন্ডিয়ার কর্মীদের ইউনিয়ন সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এয়ার ইন্ডিয়ার কর্মীরা মমতার সঙ্গে দেখা করে অভিযোগ করে বলেন, কেন্দ্র তাদের সঙ্গে বৈষম‍্যমূলক আচরণ করছে।

এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটিকে কেন্দ্র বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে। তাই তারা মমতার দ্বারস্থ হয়েছেন। লোকসভায় অসামরিক পরিবহন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরী এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন।

প্রথম পর্যায়ে মোদী সরকার এয়ার ইন্ডিয়া বেচতে উদ‍্যোগী হলেও সেটা করতে পারে নি। রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এয়ার ইন্ডিয়ার কর্মীদের কাছে থেকে সব অভিযোগ শোনার পর এই ব‍্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেদন রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026