বাংলায় সারদা ও রোজভ্যালির কাণ্ডে শিবসেনার অভিযোগ, কি সেই অভিযোগ? জেনে নিন

বিজেপির সঙ্গে শিবসেনার জোট মহারাষ্ট্রে সাফল্য পেলেও বাংলায় বিজেপি শিবসেনার বন্ধু হতে পারে নি। রাজ‍্য বিজেপির পুরনো সদস্য অশোক সরকার দলীয় মতবিরোধের জন্য দল ছেড়ে জানান, শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন তিনি চিত্তরঞ্জন লোকোমোটিভ তৈরী করেন। আজ মোদী-শাহ সরকার সেটা তুলে দিতে চললেন।আগামী মঙ্গলবার দুপুরে শিয়ালদহ স্টেশন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শিবসেনা মিছিল করবে।

রাজ‍্য শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার বলেন, রাজ‍্যে বিজেপিকে সমর্থন করি না আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার জায়গা নেই। আমরা স্বতন্ত্রভাবে বিজেপি বিরোধিতায় থাকবো। শিবসেনার পক্ষ থেকে এই মিছিলে সিবিআই ও ইডিকে নিশানা করা হবে। শিবসেনার পক্ষ থেকে অভিযোগ, সারদা ও রোজভ্যালি মামলায় বিজেপির কোনো নেতাকে জেরা করা হচ্ছে না কেন? সিবিআই, ইডি নিরপেক্ষ ভাবে কাজ করছে না। এই বিষয়টি তারা কর্মসূচিতে আনতে চাইছে।

শিবসেনা আর একটি গুরুত্বপূর্ণ দাবি জানাতে চলেছে এই কর্মসূচি থেকে। সমস্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে বাংলা ভাষার প্রয়োগ বাধ‍্যতামূলক ভাবে করতে হবে। সরকারি, বেসরকারি ও আধা সরকারি চাকরির ক্ষেত্রে বাঙালিদের জন্য ৮৫ শতাংশ সংরক্ষণ করতে হবে। এছাড়াও তাদের দাবি সরকারি দরপত্র, ভেন্ডার লাইসেন্স পেতে গেলেও ৮৫ শতাংশ ক্ষেত্রে বাঙালিদের অগ্রাধিকার দিতে হবে।

রাজ‍্য শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কর্মসূচির সঙ্গে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মিল থাকতে পারে। তবে তারা কাউকে অনুকরণ করছেন না বলে জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই জাতীয় পর্যায়ে বিজেপির সঙ্গে শিবসেনার জোট থাকা সত্ত্বেও বাংলায় আলাদাভাবে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির বিরোধিতা করায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026