তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুনানিধির মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই গিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি যখন সেখান থেকে ফিরছিলেন, তখন দমদম বিমানবন্দরে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার কর্মীরা তার সঙ্গে দেখা করেন।মমতার সঙ্গে তারা তাদের সমস্যার কথা বলেন।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির বেসরকারিকরণ করতে চাইছে। সেই কারণে তাদের চাকরি যাওয়ার আশঙ্কায় এয়ার ইন্ডিয়ার কর্মীদের ইউনিয়ন সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এয়ার ইন্ডিয়ার কর্মীরা মমতার সঙ্গে দেখা করে অভিযোগ করে বলেন, কেন্দ্র তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।
এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটিকে কেন্দ্র বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে। তাই তারা মমতার দ্বারস্থ হয়েছেন। লোকসভায় অসামরিক পরিবহন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরী এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন।
প্রথম পর্যায়ে মোদী সরকার এয়ার ইন্ডিয়া বেচতে উদ্যোগী হলেও সেটা করতে পারে নি। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এয়ার ইন্ডিয়ার কর্মীদের কাছে থেকে সব অভিযোগ শোনার পর এই ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেদন রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…