Categories: খেলা

কলকাতা লিগে নৌকাডুবি!

সুরজিৎ দাস : কলকাতা লিগে আজই প্রথম মাঠে নেমেছিলো বড়ো দল মোহনবাগান মুখোমুখি হয়েছিলো পিয়ারলেসের। কিন্তু মাঠে নামার কয়েক ঘন্টা আগেও এই ফল কল্পনা করতে পারে নি সমর্থকরা। কানায় কানায় পূর্ণ গ্যালারি উড়ছে সবুজ মেরুন পতাকা আবীর, তিল ধারনের জায়গা ছিলো না আজ মোহনবাগান মাঠে। নির্ধারিত সময়েই খেলা শুরু হলো খেলার শুরুতে কিছুটা আক্রমণ করতে দেখা গেলেও যতো সময় বেড়েছে ততো খেলা থেকে হারিয়ে গেছে মোহনবাগান।

ক্রোমা, উল্ফ দের আক্রমণে তখন ত্রাহিত্রাহি রব মোহন ডিফেন্সে। এর মাঝেই ক্রোমার গোলে এগিয়ে গেলো পিয়ারলেস দ্বিতীয়ার্ধ জুড়েও রইলো পিয়ারলেসের দাপট খেলা শেষের খানিক আগে জোড়া গোল করলেন ক্রমা ও লক্ষ্মীকান্ত মান্ডি। গোলের নীচে শিল্টন যেন খেলার মধ্যেই ছিলেন না ডিফেন্স লাইন তো এতোই দুর্বল যে কলকাতা লিগের বাকি ম্যাচগুলোতেও এরম অঘটন ঘটতেই পারে।

গত ম্যাচে জোড়া গোল করা চামোরা এদিন সুপার ফ্লপ হেডিং ছাড়া কিছুতেই ভালো না তিনি আজ খেলা দেখেই বোঝা যায়। মিডফিল্ড অপারেটর জোসেবা বেইতিয়া এইদিন যেন পার্কে ঘুরতে আসার মতো হেটে বেড়ালেন গোটা মাঠ জুড়ে। বুক ভরা হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো সমর্থক দের স্পানিশ কোচের ট্যাক্টিস নিয়েও প্রশ্নচিহ্ন থেকে গেলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026