রাজীব ঘোষ : লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে বিজেপির উত্থান হয়েছে।ফল বেরনোর পর থেকেই দলে দলে তৃণমূল নেতা কর্মীরা গেরুয়া শিবিরে নাম লেখাতে শুরু করেছেন।একদিকে তৃণমূল কংগ্রেসের নৌকা ডুবেছে, সেখানেই উড়েছে গেরুয়া নিশান।ব্যাপক হারে দলবদলের পালা শুরু হয়ে যায়।রাজ্যের বেশ কয়েকটি পুরসভা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যায়।যদিও পরে দলত্যাগী তৃণমূল কাউন্সিলররা ঘর বাপসি করেন।
তৃণমূল কয়েকটি পুরসভা পুনরুদ্ধার করে। আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে দুর্গাপুজোয় বিজেপির সাংসদ,বিধায়ক,নেতা কর্মীদের অংশগ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।সেই লক্ষ্যে এরাজ্যের বিজেপি নেতারা বিভিন্ন পুজো কমিটিতে অংশ নিতে চাইছেন।একডালিয়া এভারগ্রিনের খুঁটিপুজোয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অংশ নিয়ে বিজেপির ধর্মের ভিত্তিতে রাজনীতিকে কটাক্ষ করে বলেন, বিজেপি চাইলেও পশ্চিমবঙ্গের দুর্গাপুজো দখল করতে পারবে না।কলকাতার এই একডালিয়া এভারগ্রিনের পুজো সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত।এই অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।
তিনিও বিজেপির বাংলা দখলের চেষ্টাকে কটাক্ষ করেছেন।সুব্রত মুখোপাধ্যায় এই খুঁটিপুজোয় অংশ নিয়ে বিজেপিকে নিশানা করে বলেন, আগে এই বছরটা ওরা আমাদের কাছে ট্রেনিং নিক।ওরা পঞ্চায়েত, পুরসভা, এম এল এ যে স্টাইলে দখল করছে, সেই স্টাইলে পুজো দখল করতে চাইছে।এভাবে হয় না।বিজেপি চাইলেও এরাজ্যের পুজো দখল করতে পারবে না। শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়, এরাজ্যে পুজোয় ওভাবে কবজা করা যায় না।
পুজো কবজা করতে এলে মুখ থুবড়ে পড়তে হবে বিজেপিকে। শোভনদেব চট্টোপাধ্যায় এদিন একডালিয়া এভারগ্রিনের খুঁটিপুজোয় ঢাক বাজান।অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়কে ফুল,বেলপাতা সহ মনযোগ সহকারে পুজো দিতে দেখা যায়।এই অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…