কলার খোসাতেও থাকে অনেক পুষ্টিকর উপাদান, জেনে নিন কি কি কাজে আপনি ব্যবহার কর‍তে পারেন!

সোমনাথ বিশ্বাস: কলা আমাদের শরীরের পুষ্টির জোগানের একটি অন্যতম উপাদান। একটি কলায় প্রায় ৫০০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এছাড়া আয়রণ সহ আরও অনেক মিনারেলসও একটি কলা থেকে পাওয়া যায়। কিন্তু জানেন কি কলার ফেলে দেওয়া খোসাতেও থাকে কত উপকারী উপাদান! ফেলনা কলার খোসাতেও থাকে অনেক পুষ্টিকর উপাদান! জেনে নিন কি কি কাজে আপনি ব্যবহার কর‍তে পারেন কলার খোসা!

১. কলার খোসায় শতকরা ১৭ শতাংশ ভিটামিন সি থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে দেয়। এছাড়াও কলার খোসায় প্রায় ২০ শতাংশ ভিটামিন বি-৬ ও আছে।

২. কলায় যেমন পটাশিয়াম আছে তেমনি কলার খোসায় ও আছে প্রায় ১২ শতাংশ পটাশিয়াম, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী।

৩. কলার খোসায় থাকা ১২ শতাংশ আঁশ হজমে সাহায্য করে, যা সাথে সাথে ডায়াবেটিস ও ওজনও নিয়ন্ত্রণে রাখে।

৪. এছাড়া কলার খোসায় থাকা ৮ শতাংশ ম্যাগনেশিয়াম শরীরে শক্তি জোগায়।

৫. কলার খোসাকে গাছের সার হিসেবেও ব্যবহার কর‍তে পারেন। এর জন্য কলার খোসাকে এক বালতি জলে ডুবিয়ে রাখুন ৪-৫ দিন। এরপর ওই জলটা বিভিন্ন গাছের গোড়ায় দিন, যা গাছের সার, মিনারেলস হিসেবে কাজ করবে। এভাবেই দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন কলার খোসা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026