শরীরে ওজন কমাতে চান? নিজের বাড়িতে বানিয়ে ফেলুন ফুলের চা, জেনে নিন কিভাবে বানাবেন!

সোমনাথ বিশ্বাস: আমরা সাধারণত চা বলতে যা বুঝি সেটা হচ্ছে চা গাছ থেকে তোলা পাতা, বা গ্রিন টি। কিন্তু “ফুলের চা” এর নাম কি কখনো শুনেছেন আপনি? সারাদিনে যাদের বেশ কয়েক কাপ চা ছাড়া চলে না, এবং সাথে সাথে ওজন ও কমাতে চান, এই ফুলের চা এর থেকেই আপনি পাবেন আপনার বাড়তে থাকা ওজন কমানোর রসদ! বিশেষজ্ঞদের মতে ফুলের চা এর মাধ্যমেই আপনি কমিয়ে ফেলতে পারেন আপনার ওজন। আর তার জন্যে আপনাকে বাজারে যেতে হবে না, নিজের বাড়িতেই সম্পূর্ণ ফুল ফোটার পরে তার পাপড়ি গুলো সংগ্রহ করে জলে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আপনার চা। জেনে নিন বিস্তারিত নীচে!

১. গোলাপের চাঃ এর স্বাদ খুবই ভালো। মেয়েদের পিরিয়ডস এর ব্যথা কমাতে এটি উপকারী। এছাড়া ঠান্ডা লাগা, ওজন কমানো, হজমের সমস্যা, ত্বক ও চুলের সমস্যা ইত্যাদি দূরীকরণেও সাহায্য করে।

২. চন্দ্রমল্লিকার চাঃ আমাদের দেশে খুবই পরিচিত ফুল এটি। এই ফুলের চা’তে আছে ভিটামিন বি ক্যারোটিন! যা কিনা যকৃতে  পৌঁছে ভিটামিন এ-তে পরিণত হয়। স্ট্রোকের ঝুঁকি কমায় সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ওজন কমাতেও খুবই সাহায্য করে।

৩. জুঁইফুলের চাঃ এর চা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, সাথে সাথে ডায়াবেটিসের ঝুঁকিও অনেকাংশে কমিয়ে দেয়। এটির নিয়মিত সেবনে ওজন’ও কমে অনেকটাই।

৪. ল্যাভেন্ডার ফুলের চাঃ এটি খুব একটা পরিচিত ফুল নয়, কিন্তু খুঁজলে এটিও পাওয়া যায়। এই ফুলের চা খুব ভালো হজমের উপযোগী, এছাড়া খিঁচুনি, ওজন কমানোয় গুরুত্বপূর্ণ ভুমিকা আছে এর।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026