নিজস্ব সংবাদদাতা: কাশ্মীর নিয়ে দ্বিধাবিভক্ত বিরোধী শিবির। ফাটল ধরেছে বিরোধী ঐক্যে। খোদ কংগ্রেসের মধ্যে দেখা দিয়েছে বিভাজন। এমতাবস্থায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী হবে? তা জানতে উৎসুক ছিল রাজনৈতিক মহল। সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদরা এই বিলের বিরোধিতা করলেও ভোটাভুটির সময় ওয়াক আউট করে বিজেপিরই সুবিধা করে দিয়েছে বলে ওয়াকিবহাল মহলের ধারনা।
এই পরিস্থিতিতে বুধবার চেন্নাইয়ের এক সভায় দলের তথা নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জম্মু ও কাশ্মীর নিয়ে সংবিধানের ৩৭০ নং ধারা বিলোপ প্রসঙ্গে এদিন তিনি বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্র সরকারের উচিত ছিল জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের সাথে কথা বলে নেওয়া। ক্ষমতাসীন কোন রাজনৈতিক দল যেকোন সিদ্ধান্ত নিতেই পারে তবে তার আগে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের সাধারণ মানুষের মতামত জেনে নেওয়া প্রয়োজন। মানুষের আস্থা অর্জনের পরই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকে স্পষ্ট বিষয়টি নিয়ে তারা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করতে চাইছেন। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাই জল মেপে এগোতে চাইছে এ রাজ্যের শাসক দলও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…