বিজেপিকে আটকাতে মমতার পুলিশ এ কী করলো?

রাজীব ঘোষ : বিজেপির শান্তিপূর্ণ মিছিল আটকাতে পুলিশ স্টান গ্রেনেড চার্জ করেছে।এই অভিযোগ করেছেন বিজেপির নেত্রী এবং প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।সোমবার বিজেপির পক্ষ থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার এসপি অফিস ঘেরাও করার কর্মসূচি ছিল।সেই মিছিলে যুবক,যুবতী,বয়স্ক সমর্থক থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল।মিছিল শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচি পালন করছিল।এসপি অফিসের সামনে পৌঁছনোর পর পুলিশের দ্বিতীয় ব‍্যারিকেড অতিক্রম করতেই আক্রমণ শুরু করে পুলিশ বাহিনী।

বিজেপি নেত্রী ভারতী ঘোষ অভিযোগ করে বলেন, পুলিশ আমাকে এবং বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে মারতে চেয়েছিল।তাই ওই মিছিলের উপর স্টান গ্রেনেডের মতো মারাত্মক অস্ত্র প্রয়োগ করেছে।ভারতী ঘোষ আরো বলেন, স্টান গ্রেনেড দাঙ্গা, অস্ত্র নিয়ে কোনো বৃহৎ মাপের আক্রমণ প্রতিহত করতে পুলিশ ব‍্যবহার করে।প্রচুর মানুষের হিংসাত্মক জমায়েত নিয়ন্ত্রণ করতে এই অস্ত্রের প্রয়োগ করা হয়।স্টান গ্রেনেড চার্জ করলে বিকট শব্দ হয়।চারিদিকে ধোয়ায় ভরে যায়।বিস্ফোরণের তীব্রতা হয় অনেক বেশি।যার ফলে যেখানে এই স্টান গ্রেনেড চার্জ করা হয়, সেই এলাকার মধ্যে থাকা মানুষের যথেষ্ট ক্ষতি হতে পারে।

এমনকি প্রানহানির সম্ভাবনা থাকে।বিজেপি নেত্রী ভারতী ঘোষের অভিযোগ, ওই স্টখন গ্রেনেড পুলিশ বিজেপির মিছিলে চার্জ করলে সেটা আমার দেহরক্ষীর মাথায় এসে পড়ে।তিনি প্রশিক্ষিত হবার কারণে তৎক্ষণাৎ মাথা থেকে ফেলে দেন।যদিও তিনি এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন।আমিও আহত হই।কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে স্টান গ্রেনেড ব‍্যবহার করা হয় না।

ভারতী ঘোষ পুলিশের প্রশিক্ষণ চলাকালীন কোন অস্ত্র মারাত্মক,কতটা শক্তিশালী সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানিয়েছেন।তাই এই ধরনের কর্মসূচিতে এই অস্ত্র মমতার পুলিশ প্রয়োগ করার কারণ হিসেবে তিনি বলেন, বিজেপিকে আটকাতে মমতার পুলিশকে এই ধরনের মারাত্মক অস্ত্র ব‍্যবহার করতে হচ্ছে কেন?তার অভিযোগ বিজেপির নেতৃত্বকে মারতেই স্টান গ্রেনেড পুলিশ ব‍্যবহার করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026