নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পাকিস্তান যে আন্তর্জাতিক স্তরে জলঘোলা করতে চাইছে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় দূতকে দেশে ফেরত পাঠানোয় তা পরিষ্কার। ভারতের সংবিধানের ৩৭০ বিলোপ নিয়ে কড়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পাকিস্তানে। কোনঠাসা হয়ে পড়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের দল। এই পরিস্থিতিতে ভারতীয় দূতকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় পাক সরকার। নিজেদের উপর চাপ কাটাতে তড়িঘড়ি এমনই বেশকিছু সিদ্ধান্ত নেয় ইমরান খানের সরকার। পাল্টা হিসেবে ভারতে নিযুক্ত পাক হাই কমিশনারকেও দেশে ফেরত পাঠানো হয়।
কাশ্মীর নিয়ে ভারত সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে পাকিস্তান। মঙ্গলবার, সংসদে দাঁড়িয়ে ইমরান খান যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছিলেন। এর ভিত্তিতে জরুরীকালীন বৈঠক ডেকে সীমান্ত বরাবর সেনা টহল বাড়িয়েছে পাক সরকার। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, যতদিন না ভারত-পাক উত্তেজনা প্রশমিত হয় ততদিন বন্ধ থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য, কমানো হবে কূটনৈতিক সম্পর্ক। খুব শীঘ্রই রাষ্ট্রসংঘে বিষয়টি উত্থাপন করবে তারা। চেষ্টা করবে আন্তর্জাতিক চাপ সৃষ্টির।
৩৭০ ধারা বাতিলের পর থেকে ভারতকে ক্রমাগত আক্রমণ করে চলেছে পাকিস্তান। ভারত-পাকিস্তান সম্পর্কের এই অবনতিতে আশঙ্কার মেঘ দেখছে রাষ্ট্রসংঘ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…