Categories: দেশনিউজ

কাশ্মীর ভারতের অংশ, পাকিস্থানকে নাক না গলানোর পরামর্শ দিলেন! ঝড় ওঠে স্যোশাল মিডিয়ায়

অরূপ মাহাত: পাকিস্তান থেকে ভারতে এসে এদেশের নাগরিকত্ব নেওয়ার পর থেকে বহুবার স্যোশাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছেন তিনি। বিশেষ করে আচার-ব্যবহার ও পোশাক-আশাক নিয়ে বারবার আক্রমণ করা হয়েছে আদনান সামিকে। ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব নেওয়ার পর বিভিন্ন হুমকিও দেওয়া হয় তাঁকে। সেই ধারা এখনও অব্যাহত। সম্প্রতি কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের এক ব্যক্তি আদনানকে লক্ষ্য করে লেখেন, ‘কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুলুন।’ শুধু তাই নয়, এর সাথে আরও যোগ করেন, ‘দম থাকলে কাশ্মীর সমস্যা নিয়ে ট্যুইটারে একবার মুখ খুলুন।

তারপর দেখুন ভারত আপনার কী হাল করে।’২০১৬ সালে ভারতের বিদেশ মন্ত্রকের সহায়তায় নাগরিকত্ব নিয়ে এদেশে বাস করা আদনান এর উত্তর দেন নিজের ভঙ্গিতেই। ট্যুইটেই এর উত্তর দেন তিনি। শুধু তাই নয়, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার জন্য কেন্দ্রের প্রশংসা করেন তিনি। গতকাল নিজের জন্মদিন উপলক্ষ্যে ট্যুইটারে ভক্তদের সাথে কথা বলতে গিয়ে পাকিস্তানের নেটিজেনদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘কাশ্মীর ভারতের অংশ। এই নিয়ে আপনাদের নাক গলানোর প্রয়োজন নেই।’ সামির ট্যুইটের পর ঝড় ওঠে স্যোশাল মিডিয়ায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026