রাজীব ঘোষ: জনসংযোগের লক্ষ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো কর্মসূচি শুরু করেছেন।সেই কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন দলের সমস্ত স্তরের নেতাদের উদ্দেশ্যে।রাজ্যের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের প্রায় সব নেতারাই রাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে দিদিকে বলো কর্মসূচি পালন করছেন।কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী দিদিকে বলো কর্মসূচিতে সেখানে বিজেপি যুব মোর্চার নেতা গৌতম মন্ডল এবং বিজেপি নেতা জগদীপ মোদকের বাড়িতে যান।
তৃণমূল বিধায়কের পায়ে হাত দিয়ে প্রনাম করেন ওই বিজেপি নেতা।বিধায়ক মিহির গোস্বামী ওই বিজেপি নেতাদের কাছে এলাকায় শান্তি বজায় রাখার অনুরোধ জানান।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য নম্বর লেখা কার্ড বিলি করেন তৃণমূল বিধায়ক।সেই সময় বিজেপি নেতা বিধায়ককে প্রনাম করেন।স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে বিধায়ক খাওয়া দাওয়া করেন এবং সেখানেই রাত্রিবাস করেন।
কোচবিহারে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষ চলছে।লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট খারাপ ফলাফল হয়েছে।তারপর থেকেই তৃণমূলের জনপ্রতিনিধি, নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করেছেন।ফলে এই এলাকায় তৃণমূলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী নয়।তবে এখানে রাজনৈতিক সংঘর্ষ চললেও কিছু প্রশংসাসূচক ঘটনাও ঘটেছে।সেটাই দেখা গেল তৃণমূল বিধায়কের বিজেপি নেতার বাড়িতে যাওয়ায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…