Categories: ইভেন্ট

কেন পালন করা জন্মাষ্টমী? জেনে নিন সংক্ষেপে

অরূপ মাহাত: হিন্দু ধর্মের পবিত্র উৎসব হিসেবে জন্মাষ্টমী পালিত হয়ে আসছে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মদিনকে কেন্দ্র করে। তবে এই উৎসব শুধু জন্মাষ্টমী নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালিত হয়। কোথাও জন্মাষ্টমী তো কোথাও গোকুলাষ্টমী, আবার কোথাও অষ্টমী রোহিনী তো কোথাও শ্রীকৃষ্ণ জয়ন্তী এমনই বহু নামে বিশ্বের বিভিন্ন স্থানে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন।

কবে পালিত হয় জন্মাষ্টমী?
হিন্দু পঞ্জিকা মতে, প্রতি বছর ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। এ বছর যা পড়েছে ৫ ভাদ্র ১৪২৬, ইংরেজী সাল অনুযায়ী ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার।

কেন পালন করা হয় এই দিনটি?
হিন্দু ধর্মাবলম্বী বৈষ্ণবদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ দেবকি ও বাসুদেবের কোল আলো করে পৃথিবীতে পদার্পণ করেন। সেই সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে ছিল। যার মূল কান্ডারী ছিলেন শ্রীকৃষ্ণের মামা কংস। সেই সময় শ্রীকৃষ্ণ সারা পৃথিবীবাসীকে কংসের অত্যাচার থেকে বাঁচান। তাই হিন্দু ধর্মাবলম্বীরা তাঁর এই দিনটিকে জন্মাষ্টমী রূপে পালন করে আসছে।

কিভাবে পালন করা হয় দিনটি?
এই উৎসব বিভিন্ন ভাবে উদযাপন করা হয়ে থাকে। তবে ভাগবত পুরান অনুসারে নৃত্য ও নাটক (যাকে রাসলীলা বা কৃষ্ণলীলা বলা হয়), মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে গীত গাওয়া, উপবাস, দহিহান্ডি বিভিন্ন ভাবে এই দিনটি উদযাপন করা হয়।
রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার ঘটনা দেখানো হয়।
দহিহান্ডিতে অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং মানুষের পিরামিড বানিয়ে তা ভাঙার চেষ্টা করা হয়। যা তামিলনাড়ুতে উড়িয়াদি নামে পরিচিত।
এছাড়া, মহিলারা মধ্যরাতে ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে দোলনাতে সাজিয়ে রাখে। তারপর মিষ্টান্ন পরিবেশনের মাধ্যমে নিজেদের উপবাস ভঙ্গ করে। গৃহস্থ বাড়ির মহিলারা বাড়ির বাইরে শ্রীকৃষ্ণের যাত্রার চিহ্ন হিসেবে পদচিহ্ন এঁকে রাখেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026