চিদাম্বরমের গ্রেফতার নিয়ে মমতা কী বললেন, দেখুন!

চিদাম্বরমের গ্রেফতারির বিষয়ে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চিদাম্বরম একজন বর্ষীয়ান নেতা।তাকে যেভাবে সিবিআই গ্রেফতার করেছে, সেটা যথেষ্ট খারাপ।দীঘা থেকে হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে ফেরার সময় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন।তিনি আরও বলেন, আইনের ব‍্যাপারে কিছু বলবো না।আইনগত কী পদ্ধতি সেটা আলাদা বিষয়।তবে চিদাম্বরমকে যে পদ্ধতিতে সিবিআই গ্রেফতার করেছে সেটা সমর্থন করা যায় না।মমতা বলেন, কেন্দ্রীয় সরকার সিবিআইকে ব‍্যবহার করছে।

বিচারেরবানী নীরবে নিভৃতে কাদছে।তবে এদিন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গেল না।শুধুমাত্র সিবিআইয়ের গ্রেফতার করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত চিদাম্বরমকে সিবিআই গ্রেফতার করার পর থেকেই একনাগাড়ে জেরা করছে।

মূলতসিবিআইয়ের অফিসাররা চিদাম্বরমের কাছে জানতে চাইছেন, কত টাকা ঘুষ নিয়েছিলেন তিনি?কোথায় পালিয়ে গিয়েছিলেন?আই এন এক্স মিডিয়ার দুর্নীতি সংক্রান্ত সমস্ত বিষয়ে সিবিআই চিদাম্বরমকে জেরা করছে।চিদাম্বরমের ছেলের নামে বিদেশে এত পরিমাণে সম্পত্তির ব‍্যাপারে সব কিছু জানার চেষ্টা করছেন সিবিআইয়ের আধিকারিকরা।যদিও চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম দুর্নীতির বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।তার পিতা চিদাম্বরম দোষী নয় বলে দাবি করেন কার্তি চিদাম্বরম।আজ চিদাম্বরমকে আদালতে তুলে সিবিআই তাদের হেফাজতে নেওয়ার আবেদন করতে চলেছে।চিদাম্বরমের দুর্নীতি সংক্রান্ত সব বিষয়ের তদন্ত করার জন্য তাদের হেফাজতে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সিবিআইয়ের অফিসাররা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026