অরূপ মাহাত: বারবার সতর্কতা সত্ত্বেও এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। গাড়ির অতিরিক্ত গতি জীবনহানির কারণ হয়ে উঠেছে। পাল্লা দিয়ে বাড়ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা। সাথে রয়েছে বিনা গাড়ি চালানো সহ একাধিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিপজ্জনক ভাবে গাড়ি চালানো। অনেক ক্ষেত্রে নাবালক চালকের ড্রাইভিং লাইসেন্সও থাকছে না। তবে আর এমনটা হতে দিতে নারাজ প্রশাসন। সেপ্টেম্বর থেকেই এ বিষয়ে তৎপরতা শুরু হতে চলেছে বলে খবর। আইনের আমুল পরিবর্তন এনে কঠোর হচ্ছে ট্রাফিক ব্যবস্থা।
আইন করে ট্রাফিক ব্যবস্থায় বদল আনার কাজ শুরু হয়েছে। বাড়তে চলেছে আইন ভাঙার জরিমানা। নতুন আইনে আপদকালীন গাড়িকে রাস্তা না দিলে গুনতে হবে ১০০০০ টাকা জরিমানা। ট্রাফিক আইন না মানলে জরিমানা ৫০০ টাকা। বিনা লাইসেন্সে গাড়ি চালালে ৫০০০ টাকা ও ইন্সুরেন্স না থাকলে ২০০০ টাকা জরিমানা গুনতে হবে। বিনা হেলমেটে বা সিটবেল্ট না বেঁধে গাড়ি চালানোর জরিমানা ১০০০ টাকা। অতিরিক্ত গতিতে গাড়ি চালালে গুনতে হবে ১০০০-২০০০ টাকা জরিমানা। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জরিমানা ১০০০০ টাকা। অতিরিক্ত জরিমানার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনতে চলেছে প্রশাসন। এর মাধ্যমে পথ দুর্ঘটনায় রাশ টানতে আরও কড়া হওয়ার বার্তা দিয়েছে প্রশাসন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…