অরূপ মাহাত: সদ্য দল ছেড়ে বিজেপিতে গেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারই প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে একদা তাঁর দলের সদস্য সদ্য বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে বলেন, কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে দিলেও দলের কোন ক্ষতি হবে না। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, এমনকি আমি চলে গেলেও দলের কোন ক্ষতি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন লতাপাতা তাঁকে ঘিরে থাকবে, ছেড়ে চলে গিয়ে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এরসঙ্গে তিনি যোগ করেন, অন্য বিধায়কদের ক্ষেত্রে যে নিয়ম, সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে দলত্যাগের ইঙ্গিত বলেই মনে করছে অভিজ্ঞমহল।
প্রসঙ্গত, কয়েকদিন আগে সারদা মামলায় জেরার মুখোমুখি হতে হয়েছিল শিক্ষামন্ত্রীকে। সিবিআইয়ের জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে ফিরে এসে তিনি জানান, তদন্তে সব রকমের সাহায্য করবেন। এর পর থেকেই জল্পনা বাড়তে থাকে। তবে কি এবার মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত পার্থ চট্টোপাধ্যায়ও পা বাড়ালেন গেরুয়া শিবিরে। খোলাখুলি এ বিষয়ে কারো কোন মন্তব্য না পাওয়া গেলেও, ভবিষ্যতেই এর উত্তর মিলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…