সুরজিৎ দাস: আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেট কে আরও অভিনব করে তোলার জন্য টেস্ট জার্সিতে নাম ও নাম্বার বসিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এর আগে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা সফরেই আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ঘটে এই টেস্ট জার্সির এবার ভারতীয় টেস্ট দলে লাগলো সেই ছোঁয়া নিজেদের পছন্দমত জার্সির নাম্বার সিলেক্ট করে ফটোশুটে দেখা গেলো ভারতীয় টেস্ট দল কে বেশিরভাগ ক্রিকেটারই নিজেদের আগের চিরাচরিত জার্সি নাম্বার কেই এই জার্সিতে রেখেছেন।
যদিও টেস্ট ক্রিকেট কে কেন্দ্র করে এমন সিদ্ধান্তে খুশি নন অনেক প্রাক্তন ক্রিকেটার তাদের দাবী ক্রিকেট এর আধুনিকিকরন প্রয়োজন কিন্তু তা বলে ক্রিকেটের প্রাচীনতম ফরম্যাট পাঁচদিনের টেস্ট ক্রিকেটে জার্সি নাম্বার আনার কোনো দরকার নেই বলেই মত তাদের। এই একই সুরে গলা মিলিয়েছেন ব্রেট লি, গিলক্রিস্ট দের মতো প্রাক্তন ক্রিকেট তারকারা। দিনরাতের টেস্ট, টেস্টে গোলাপি বলের অন্তর্ভুক্তি আর এখন জার্সিতে বড়োসরো পরিবর্তন সব মিলিয়ে আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে পাঁচদিনের ক্রিকেট। যদিও বিরাট বাহিনীকে বেশ খুশমেজাজে দেখা গেলো নতুন টেস্ট জার্সি গায়ে ফটোশুট করালেন অধিনায়ক বিরাট থেকে পেশার বুমরাহ সকলেই খুশি নাম্বার সহ জার্সি পরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…