দুপুরে আদালতে তোলার আগে জেরা চিদাম্বরমকে!

রাজীব ঘোষ: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিদাম্বরমকে সারারাত সিবিআইয়ের দফতরে রাখার পর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকেই সিবিআইয়ের অফিসাররা চিদাম্বরমকে জেরা করা শুরু করেন।আই এন এক্স মিডিয়ায় দুর্নীতির অভিযোগে চিদাম্বরমকে সিবিআই গ্রেফতার করেছে।সিবিআইয়ের ৫ নম্বর হাউসে রাখা হয়েছে চিদাম্বরমকে।রাতভর তাকে জেরা করে সিবিআই।বৃহস্পতিবার দুপুরে সিবিআইয়ের পক্ষ থেকে চিদাম্বরমকে আদালতে তোলা হতে পারে।গতকাল সিবিআই চিদাম্বরমকে গ্রেফতার করে রাত ১০ টা নাগাদ দফতরে নিয়ে আসে।তারপর থেকে জেরা শুরু হয়।সম্প্রতি আই এন এক্সের কর্নধার ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে চিদাম্বরমের বৈঠকের ব‍্যাপারে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চলেছে।চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের নামে বিদেশে প্রচুর পরিমানে সম্পত্তি রয়েছে।স্পেনে টেনিস ক্লাব,ব্রিটেনে বহু মূল‍্যবান কটেজ থেকে শুরু করে বিভিন্ন সম্পত্তি রয়েছে চিদাম্বরমের।

বৃহস্পতিবার সকালে চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছেছেন।সিবিআই সূত্রে খবর, তাকে জেরা করা হতে পারে।তবে সিবিআইয়ের ডাকে কার্তি চিদাম্বরম এসেছেন কিনা সেই বিষয়ে পরিস্কারভাবে কিছু জানা যায়নি।দীর্ঘ ২৭ ঘন্টা বেপাত্তা থাকার পর সিবিআইয়ের অফিসাররা গতকাল রাতে বাড়ির মধ্যে গিয়ে চিদাম্বরমকে গ্রেফতার করে।আই এন এক্স দুর্নীতি মামলায় চিদাম্বরমকে গ্রেফতার করার চেষ্টা করছিল সিবিআই।কংগ্রেসের দফতরে সাংবাদিক বৈঠক করে নিজের পক্ষে বক্তব্য জানানোর পর বাড়ি পৌঁছে যেতেই চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই।আজ আদালতে তুলে ১৪ দিনের সিবিআই হেফাজতে চিদাম্বরমকে রাখার আবেদন জানাতে চলেছে সিবিআই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026