Categories: নিউজ

গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত করতে SBI চালু করলো এই সুবিধা, জেনে নিয়ে করে ফেলুন!

অরূপ মাহাত: দেশে যে হার দিন দিন ইন্টারনেট ব্যাংকিং-এর ক্ষেত্রে অনলাইন জালিয়াতির সংখ্যা বাড়ছে তাতে কম বেশি সমস্ত ব্যাংক গ্রাহকরাই দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই অনলাইন জালিয়াতদের হাত থেকে নিজেদের গ্রাহকদের রক্ষা করার জন্য নতুন ব্যবস্থা নিচ্ছে দেশের সবচেয়ে বড় ব্যাংকিং সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই নিয়ে সতর্কতা মূলক একাধিক নির্দেশিকা জারি করেছে তারা। অনলাইন ব্যাংকিং-এর ক্ষেত্রে গ্রাহকরা যাতে নিজেদের প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে এসবিআই নতুন পদ্ধতির সূচনা করেছে। এক্ষেত্রে গ্রাহক নিজেই নেট ব্যাংকিং লক ও আনলক করার সুবিধা উপভোগ করবে।

এর জন্য অবশ্য গ্রাহকদের কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে। নেট ব্যাংকিংয়ে লক-আনলক সিস্টেম চালু করার আগে নিজের প্রোফাইল বানাতে হবে। তার একটি বিশেষ পাসওয়ার্ড দিতে হবে, যা লগইন পাসওয়ার্ড থেকে আলাদা হবে। এই পাসওয়ার্ডটি সুরক্ষিত রাখতে হবে।

নেট ব্যাংকিং লক করবেন কীভাবে? প্রথমে স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট www.onlinesbi.com যেতে হবে৷ সেখানে ‘Lock & Unlock User’ অপশনে ক্লিক করে ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজার নেম, অ্যাকাউন্ট নাম্বার, ক্যাপচা কোডের মত জরুরি তথ্য দিতে হবে৷ এরপর ড্রপ ডাউন মেনু ‘Lock User Access’ সিলেক্ট করতে হবে৷ সেখানে অবশ্য ‘Unlock User Access’ এর অপশনও থাকবে৷ অপশন সিলেক্ট করে ‘OK’ ক্লিক করলে এরপর আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডি-তে একটি ওটিপি আসবে। নির্দিষ্ট জায়গায় ওটিপি দিলেই আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং লক বা আনলক হয়ে যাবে৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026