ভারতের এই শক্তিকে ভয় পেয়ে যা বললেন ইমরান খান! জানুন তিনি কি বলেছেন

অরূপ মাহাত: কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার বিরোধিতা করতে গিয়ে রাষ্ট্রসংঘে ধাক্কা খেয়েছে পাকিস্তান। বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে উল্লেখ করেছে নিরাপত্তা পরিষদ। তাতে অবশ্য দমে যায়নি ইমরান খানের প্রশাসন। বিভিন্ন ভাবে ভারতের বিরুদ্ধে বিশ্বের অন্যান্য দেশগুলোকে খেপিয়ে তোলার চেষ্টা করে চলেছে পাকিস্তান। সে দেশের প্রধানমন্ত্রী একের পর এক ট্যুইট করে ভারতের থেকে অন্যান্য দেশগুলিকে সাবধান থাকার পরামর্শ দিয়ে চলেছে। ট্যুইটে তিনি ভারতের পারমাণবিক শক্তি সম্পর্কে সমস্ত দেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ভারতের পারমাণবিক অস্ত্র ভান্ডার শুধু আঞ্চলিক সমস্যা নয়, বিশ্বের সমস্ত দেশের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে ভারত।

ট্যুইটে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে নাৎসি জার্মানির সাথে তুলনা করেন। তিনি আরও বলেন, ভারতের বর্তমান শাসকদের সাথে নাৎসি জার্মানির মতাদর্শের প্রচুর মিল রয়েছে। ভারতে বসবাসকারী মুসলিমরা অস্তিত্বের সংকটে ভুগছে বলেও জানান তিনি।

এরপরই তিনি ট্যুইট করে জানান, ভারতের পারমাণবিক শক্তি ভান্ডার শুধু এশিয়া বা আঞ্চলিক সমস্যা নয়। এ বিষয়ে সমগ্র বিশ্বকে সতর্ক থাকতে হবে। প্রসঙ্গত, গতকালই পাক সেনা মেজর মালিক গফুর জানান, কাশ্মীর থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের ওপর হামলা চালাতে পারে পাকিস্তান। তবে পাকিস্তান সেনা ভারতের যে কোন হামলার উত্তর দিতে প্রস্তুত রয়েছে।

Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026