অরূপ মাহাত: পুজোর মরশুমের শুরুতেই গাড়ি গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গাড়ির ঋণ পরিশোধের ক্ষেত্রে শিথিলতা নিয়ে এল তারা। গাড়ির অটো লোন পরিশোধ করার সময় যে প্রসেসিং চার্জ নেওয়া হয় তা তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে এসবিআই। এরপর থেকে এ বিষয়ে আর কোন প্রসেসিং চার্জ দিতে হবে না। এটি দেশের সবচেয়ে বড় ব্যাংক এসবিআই-এর পক্ষ থেকে গ্রাহকদের জন্য পুজোর উপহার।
পাশাপাশি, পার্সোনাল লোন ও এডুকেশনাল লোনের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন নিয়ে এসেছে ব্যাংক। এই দুটি ক্ষেত্রেই রি পেমেন্টের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে আপনি এখন ছ বছরের জন্য লোন নিতে পারবেন। এবং লোনের ইএমআই-এর বোঝা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। পার্সোনাল লোন দুই ধরনের হয়। এক ধরনের লোনের ক্ষেত্রে প্রসেসিং চার্জ দিতে হয়। তাছাড়া সমস্ত জরুরি তথ্যের কপিও দিতে হয়। এরপর থেকে পার্সোনাল লোনের ক্ষেত্রে প্রসেসিং চার্জ কমানো হবে। তবে ঋণ পরিশোধের সময় জিএসটি দিতে হবে।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…