নতুন নিয়ম পেনশনে! কিভাবে পাবেন পেনশনের টাকা? কী করবেন জেনে নিন!

অরূপ মাহাত: রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে পেনশন উপভোক্তাদের জন্য নতুন নিয়মের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতদিন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন চালুর জন্য বহু হয়রানির শিকার হতে হত। ১৬ টি ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার পরও বহু টালবাহানার শেষে শুরু হতো অবসরকালীন সুবিধা। সেই কথা মাথায় রেখে এবার নিয়মে পরিবর্তন আনলো রাজ্য সরকার। এবার থেকে একটি মাত্র ফর্ম ফিলাপ করে পেনশনের সুবিধা নিতে পারবেন রাজ্য সরকারের অধীনে কাজ করা কর্মচারীরা। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থমন্ত্রক।

বাম জামানায় পেনশন পেতে বহু হয়রানির শিকার হতে হত রাজ্য সরকারি কর্মচারীদের। সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সহজভাবে ও সময়মতো উপভোক্তারা যাতে পেনশন পেতে পারে সেই জন্যই এই উদ্যোগ নিয়েছে রাজ্য অর্থমন্ত্রক। ১৬ টি ফর্ম ফিলাপের জটিলতা কাটিয়ে যাতে সহজেই একটি ফর্ম ফিলাপ করেই পেনশন পাওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে। ওই একটি ফর্মের মধ্যেই উপভোক্তার সমস্ত তথ্য যাচাই করার সুযোগ থাকবে বলে জানা যাচ্ছে। এর ফলে পুরো প্রক্রিয়াটি খুব সহজেই সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026