Categories: নিউজ

বন্ধ হতে চলেছে এসবিআই ডেবিট কার্ড! জানুন কি করে টাকা তুলবেন গ্রাহকরা!

ডেবিট কার্ড তুলে দিতে চলেছে এসবিআই। ঠিকই শুনেছেন। এবার ডেবিট কার্ডই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে এসবিআই। সোমবার এমনটাই জানিয়েছে এসবিআইয়ের চেয়ারম্যান। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড ব্যবহার করেন দেশের জনসংখ্যার এক পঞ্চমাংশ মানুষ। ফিকি ও ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের একটি ব্যাঙ্কিং কনক্লেভে রজনীশ কুমার জানান, ‘আমরা চাই ডেবিট কার্ডের ব্যবস্থাই তুলে দিতে। এবং আমি নিশ্চিত যে এই কাজ করতে আমরা সফল হব।’ তিনি আরও বলেন, ৩ কোটি ক্রেডিট কার্ডের তুলনায় ৯০ কোটি ডেবিট কার্ড ব্যাবহার করে দেশের জনগন। ডেবিট কার্ড মুক্ত ভারত গড়তে নিজেদের ‘ইয়োনো’ প্ল্যাটফর্মের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলির দিকে ইশারা করেছেন তিনি। কুমার বলেছেন ইয়োনো প্ল্যাটফর্মের মাধ্যেমে এটিএম থেকেই কার্ড ছাড়া সরাসরি টাকা তুলতে পারবেন গ্রাহক এবং দোকানেও ইয়োনোর মাধ্যমেই টাকা ট্রান্সফার করা যাবে। তিনি আরও বলেন বর্তমানে দেশে ৬৮,০০০ ইয়োনো ক্যাশ পয়েন্ট চালু করা হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে এই সংখ্যাটা ১০ লক্ষে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এসবিআই-এর, যা কার্ড রাখার প্রয়োজনীয়তা আরও কম করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026