ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : বয়সের কারণে চুলে পাক ধরা, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনেকেরই বয়স হওয়ার আগেই অর্থাৎ অল্প বয়সেই চুলে পাক ধরে যায়। চিকিৎসক দের মতে এই অল্প বয়সে চুলে পাক ধরার পিছনে আছে জিনগত কারণ। এর পাশাপাশি জীবনযাপন ও খাবারের ভূমিকাও আছে অনেকটাই। কিন্তু কিছু খাবার রয়েছে যা আপনার চুল পাকা রোধ করবে। দেখে নিন তেমনই পাঁচটি খাবার; যা আপনার চুল পাকা রোধ করবে-
১. সামুদ্রিক মাছঃ সামুদ্রিক মাছে আছে উচ্চ মাত্রার ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও সেলেনিয়াম। যা চুল পাকা রোধ করে। তাই সামুদ্রিক মাছ খেলে চুল পাকার হাত থেকে সহজেই নিস্তার পাওয়া সম্ভব।
২. বেরি জাতীয় ফলঃ বেরি জাতীয় ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট। তাই বেরি জাতীয় ফল খেলে চুল পাকার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
৩. সবুজ শাকসবজিঃ সবুজ শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টি অক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবার। আর এগুলো চুল পাকার হাত থেকে রক্ষা করে। তাই চুল পাকার সমস্যা থাকলে সবুজ শাকসবজি অবশ্যই খেতে হবে।
৪. কাঠবাদামঃ কাঠবাদামে আছে প্রচুর পরিমাণে কপার যা মেলানিনের পরিমাণ ঠিক রাখে। এছাড়া আছে প্রচুর ভিটামিন E, যা সুন্দর ত্বক ও চুলের জন্য খুবই জরুরি। তাই কাঠবাদাম চুল পাকার সমস্যায় খুবই উপকারী।
৫. চকলেটঃ চকলেটে আছে প্রচুর পরিমাণে কপার যা মেলানিন তৈরিতে সহায়ক। এই মেলানিনই আমাদের চুলের রঙ কালো করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। তাই চকলেট খান, আর চুলে পাক ধরার হাত থেকে সহজেই নিস্তার পান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…