জীবনযাপন

যেসব লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার সঙ্গী ঠিক কী চাইছে!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : প্রেমে পড়া যতটা সহজ, কিন্তু সেটা টিকিয়ে রাখা ততটাই কঠিন। প্রেমে পড়লেই যে সেটা পরিণতি পাবেই এমনটা কিন্তু নয়! অনেক সময় এক পক্ষ মনে করেন যে সম্পর্কে রয়েছে, কিন্তু অন্য পক্ষের ব্যবহার বুঝিয়ে দেয় প্রেম-প্রেম ব্যাপার থাকলেও সেটা আদতে সিরিয়াস কোনো সম্পর্কই নয়। আপনাকেও কি এমন কোনো পরিস্থিতিতে পড়তে হচ্ছে? কয়েকটি লক্ষণ খতিয়ে দেখলেই বুঝতে পারবেন, সঙ্গী ঠিক কী চাইছেন। জেনে নিন সঙ্গীর মনোভাব জানার সেই কৌশলগুলো-

১. ঝুলিয়ে রাখার মানসিকতা থাকলে আপনার সঙ্গী কখনোই তার পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে আপনার পরিচয় করাবে না। কারণ আপনার সঙ্গী এই সম্পর্ক নিয়ে যথেষ্ট সন্দিহান। এমনকি এটা আদৌ সম্পর্ক কিনা, তা নিয়েও তিনি দ্বিধাদ্বন্দ্বে আছেন।

২. সম্পর্কে থাকলে পরস্পরের সঙ্গে দেখা করার ইচ্ছে থাকবেই। কিন্তু লক্ষ্য করে দেখবেন, সঙ্গী সিরিয়াস না হলে, নিজেদের সুবিধা মতো ছাড়া আপনার সঙ্গে কখনোই দেখা করবে না।

৩. এধরণের সঙ্গীকে আপনি প্রয়োজনের সময় খুব কমই পাবেন। তারা সম্পর্কটায় অসম্পূর্ণ ভাবে জুড়ে থাকছেন। হয় আপনাকে একটা বিকল্প ভাবে ভেবে রাখছেন অথবা বিষয়টা নিয়ে সন্দিহান আছেন বলেই এমন ব্যবহার করছেন।

৪. সম্পর্ক ঝুলিয়ে রাখার অন্যতম লক্ষণ হলো, এরা কখনোই আপনার মেসেজ বা ফোনকলের সরাসরি উত্তর দেবেনা। আপনাকে ঝুলিয়ে রাখবে বা দেরি করে উত্তর দেবে।

৫. সঙ্গী যদি সিরিয়াস না হন, তাহলে দেখবেন তার সুবিধা অনুযায়ী আপনার সাথে কথা বলছেন। নিজের মেজাজ ভালো হলে আপনার সঙ্গে এত গদগদ হয়ে কথা বলবেন, যে আপনি ভাববেন এই তো আমার স্বপ্নের মানুষ। কিন্তু আবার দেখবেন ২ থেকে ৩ দিন তার কোনো পাত্তা নেই। এরকম হলে যত তাড়াতাড়ি সম্ভব সেই সম্পর্ক থেকে সরে আসুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026