সুরজিৎ দাস : ঘরের মাঠে এদিন ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি কে কার্যত উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করে দিলো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এদিন ম্যান ইউয়ের প্রথম ম্যাচ উপলক্ষে কানায় কানায় পূর্ণ ছিলো ওল্ড ট্রাফোর্ড। প্রথমার্ধ থেকেই টানটান ম্যাচ চললেও হাফ টাইমের আগেই ভিএআর পদ্ধতির সুবিধা পেয়ে পেনাল্টি পায় ম্যাঞ্চেস্টার গোল করতে ভুল করেন নি মার্কোস রাশফোর্ড। দ্বিতীয়ার্ধ এর ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান আন্তনি মার্শাল এর মিনিট খানেক পরেই ৩-০ করে দেন সেই রাশফোর্ড। এরপরে ৮১ মিনিটের মথায় গোল করেন জেমস এবং ব্যবধান পৌঁছায় ৪-০ তে। এদিনের জয়ের অন্যতম নায়ক কিন্তু পল পোগবা এদিন দুটি গোল করান এই মিডফিল্ডার। লিগের শুরুতেই বড়ো প্রতিপক্ষের মুখোমুখি হতে হলেও বড়ো ব্যবধানে সেই ম্যাচ জিতে লিগের অন্যতম দাবীদার যে তারা সেটা প্রমাণ করে দিলো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…