৯২-এ ছিল দাবি, ১৯-শে কথা রাখলেন মোদী!

রাজীব ঘোষ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৯৯২ সালের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।প্রায় ২৭ বছর আগে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে উপত‍্যকাকে সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছিলেন নরেন্দ্র মোদী।সেই সময় সন্ত্রাসবাদীদের হুমকি উপেক্ষা করে ১৯৯২ সালে কাশ্মীরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তিনি।বিজেপি নেতা রাম মাধব নরেন্দ্র মোদীর সেই দিনের পুরনো ছবি টুইট করে লিখেছেন, কথা রাখলেন মোদী।সোমবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়।জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।

এই ধারা বাতিলের পর থেকেই পাকিস্তান সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ভারতের সঙ্গে ছিন্ন করে।আন্তর্জাতিক মহলে এই বিষয়ে অভিযোগ করার কথা বলতে থাকে।কিন্তু আমেরিকা, রাশিয়া সহ অন্যান্য শক্তিধর রাষ্ট্র ভারতের এই পদক্ষেপের পাশে দাঁড়ায়।চিন পর্যন্ত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে।ভারতের পক্ষ থেকে বারবার কাশ্মীরের বিষয় দ্বিপাক্ষিক স্তরের বিষয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।সোমবার ৩৭০ বাতিলের পর বিজেপি নেতা রাম মাধব টুইটারে নরেন্দ্র মোদীর অল্প বয়সের একটি ছবি পোষ্ট করেন।সেই ছবিতে দেখা যাচ্ছে, মোদী এক মঞ্চে বসে রয়েছেন।

সেই মঞ্চের পিছনে একটি পোস্টার টাঙানো রয়েছে।সেই পোস্টারে লেখা, ৩৭০ হঠাও, সন্ত্রাসবাদ শেষ করো।সোশ্যাল মিডিয়ায় মোদীর সেই ছবি ভাইরাল হয়েছে।অনেকেই দাবি করেন, ১৯৯২ সালে বিজেপির রাষ্ট্রীয় একতা যাত্রার ছবি এটি।সেই বছরে নরেন্দ্র মোদী শ্রীনগরের লালচকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।সেই সময় মোদীর সঙ্গে ছিলেন বিজেপি নেতা মুরলিমনোহর যোশী।কন‍্যাকুমারী থেকে শ্রীনগর দীর্ঘ ১৫,০০০ কিলোমিটার রাষ্ট্রীয় একতা যাত্রার মূল কারিগর ছিলেন নরেন্দ্র মোদী।মোদী সেই সময় সন্ত্রাসবাদীদের হুমকির তোয়াক্কা না করে লালচকে দেশের জাতীয় পতাকা উত্তোলনের চ‍্যালেঞ্জ গ্রহণ করেছিলেন।

সেই সময়ের ভিডিওতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদীদের চ‍্যালেঞ্জ গ্রহণ করে হুঙ্কার দিচ্ছেন, সেদিনই দেখা যাবে।তারপর দীর্ঘ ২৭ বছর কেটে গিয়েছে।সেই নরেন্দ্র মোদী আজ ভারতের প্রধানমন্ত্রী।তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কাশ্মীরে ৩৭০ ধারার অবসান হয়েছে।কাশ্মীরে এই অনুচ্ছেদ বাতিলের মধ্যে দিয়ে সেই বৃত্ত সম্পূর্ণ হলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026