সুরজিৎ দাস : সত্যি ময়দানি ফুটবলের ‘ঘরের ছেলের’ তকমার যথার্থ উদাহরণ দেখিয়ে গেলো লাল হলুদের দুই বঙ্গ সন্তান অভ্র মন্ডল ও সৌমিক দে। গতকাল ১৩ আগস্ট লালহলুদের স্পোর্টস ডে উপলক্ষে প্রাক্তনী দের চাঁদেরহাট বসে ছিলো নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে মঞ্চে সম্মান জানানো হয় প্রাক্তন ফুটবলারদের লালহলুদের সম্মান নিতে গিয়ে আবেগের বাধ ভাঙ্গলো অভ্র সৌমিকদের। চোখের জল ধরে রাখতে পারলেন না দীর্ঘদিন লালহলুদে খেলে যাওয়া এই দুই ফুটবলার। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ও নিজেকে সামলে রাখতে পারলেন না এই দৃশ্য দেখে চোখের জল মুছতে দেখা গেলো তাকেও।
পাশে দাঁড়িয়ে মেহতাব, নবি দের মতো প্রাক্তন ফুটবলার রা তারাও আবেগাপ্লুত এই মূহুর্তে। অভ্র ২০০৫ থেকে ২০১৮ দীর্ঘ ১৩ টা বছর কাটিয়েছেন এই লালহলুদ জার্সি গায়ে মাঝে অবশ্য আইএসএলে যোগ দিলেও সর্বদা থেকে গেছেন ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হয়ে। অপরদিকে সৌমিক সেই ২০০৬ সালে টালিগঞ্জ থেকে ইস্টবেঙ্গল আসা আর সুদীর্ঘ ১০ টা বছর এই জার্সি গায়ে চাপিয়ে একের পর এক ম্যাচ জেতা স্মৃতি গুলো ভাসছিলো তার চোখের সামনেও।
অপরদিকে মেহতাবের গলায়ও আক্ষেপের সুর শোনা গেলো তিনি বললেন ‘ইস্টবেঙ্গলে দীর্ঘ ফুটবল জীবন টা কাটিয়েছি তাই এই জার্সিতে খেলেই অবসর নেওয়া উচিৎ ছিলো আমার, ইস্টবেঙ্গল ছেড়ে ভুল করে ফেলেছিলাম’। রহিম নবি বলে গেলেন ‘ইস্টবেঙ্গল আমার কাছে ভগবানের সমান, আরেকবার এই জার্সি গায়ে চাপালে বুঝিয়ে দিতাম ইস্টবেঙ্গল মানে কি’। আসলে এই লাইন গুলোই তো বাঁচিয়ে রাখে বাঙালির ফুটবল আবেগ কে। ভবিষ্যৎ এ লাল-হলুদ জার্সি গায়ে নতুন অনেকে আসবে যাবে কিন্তু ‘ঘরের ছেলে’ হতে পারবে ক’জন সেটা বলা কঠিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…